গৃহকর্মীদের কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া ভাট!

করণ জোহরের ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করা আলিয়া ভাট এখন বলিউডের ‘কুইন’। একের পর এক বিগ বাজেটের সিনেমা থেকে ডাকসাইটে ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত। সব মিলিয়ে অভিনেত্রীর বৃহস্পতি এখন তুঙ্গে।

সাফল্যের চূড়ায় পৌঁছালেও আলিয়া সেই মানুষগুলোকে ভুলে যাননি, যারা শুরুর দিন থেকে তার পাশে রয়েছেন।

আলিয়া ভাটের উত্থানের সাক্ষী তারা। সেই মানুষগুলোকেই এবার মাথা গোঁজার ঠাই করে দিলেন অভিনেত্রী, দিলেন বাড়ি উপহার!
বন্ধু-বান্ধব হোক কিংবা কাছের মানুষ, তাদের সবসময় যত্নে রাখেন আলিয়া ভাট। এমন বহু উদাহরণ এযাবৎকাল প্রকাশ্যে এসেছে। কিন্তু কখনো নিজের দানের কথা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।

এবার জানা গেল, গাড়ির চালক এবং এক গৃহকর্মী, দুজনকেই ৫০ লাখ করে ১ কোটি রুপি উপহার দিয়েছেন, জুহু এবং খর এলাকায় বাড়ি কেনার জন্য। এর আগেও ২০১৯ সালে নাকি ওই দুই পরিচারক সুনীল, অমোলকে আর্থিক সাহায্য করেছিলেন আলিয়া ভাট।

প্রসঙ্গত, ‘জিকিউ ইন্ডিয়া’ হিসাব কষে দেখেছে কাপুরদের মধ্যে বউমা আলিয়াই সব থেকে ধনী। যাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি।

অন্যদিকে ৪৮৫ কোটির মালকিন হিসেবে তার পরেই তালিকায় নাম রয়েছে কারিনা কাপুরের। আর রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটি। বাকিরা অনেকটাই পিছিয়ে তাদের থেকে।
উল্লেখ্য, বলিউডের সবথেকে ‘দামি নায়িকা’র তালিকাতেও আলিয়া ভাট বর্তমানে তৃতীয় স্থানে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পরই তিনি।

আলিয়া প্রতি বছর প্রায় ৬০ কোটি টাকা উপার্জন করেন। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ২৯৯ কোটি টাকা! ছবিপ্রতি তাঁর পারিশ্রমিকও চমকে দিতে পারে। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন মহেশ ভট্টের কন্যা। ওই ছবির জন্য আলিয়া নাকি ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। কিন্তু এখন ছবি বুঝে আলিয়া তাঁর পারিশ্রমিক চূড়ান্ত করেন। যেমন, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য পারিশ্রমিক হিসাবে তিনি নিয়েছিলেন ২০ কোটি টাকা। আবার ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য আলিয়ার পারিশ্রমিক ছিল ১০ থেকে ১২ কোটি টাকার মধ্যে। আলিয়ার বাড়ি সামলান তিন জনে— ক্যারল, সুনীল ও আমোল। অভিনেত্রীর কেরিয়ারের শুরু থেকেই তাঁর সঙ্গে রয়েছেন সুনীল ও আমোল। আলিয়া ২০১৯ সালে এই দুই গৃহকর্মীকে ৫০ লক্ষ করে টাকা দেন। সেই টাকা দিয়েই তাঁদের একজন জুহুতে ফ্ল্যাট কেনেন, অন্য জন কিনেছেন খার এলাকায়।

 

এন এ এন টিভি

Share this news as a Photo Card