ইনবক্সে অশ্লীল মেসেজ, স্ক্রিনশট ফাঁস করলেন অভিনেত্রী প্রসূন আজাদ

২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের রিয়েলিটি শোয়ে প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন আজাদ। তারপর শোবিজে পা রাখেন। শুরুর দিকে অভিনয়ে সরব থাকলেও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন। এখন পর্দায় তেমন দেখা যায় না অভিনেত্রীকে।

তবে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিজের ভালোলাগা মন্দ লাগা শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি অভিনেত্রী তার ইনবক্সে আসা এক ব্যক্তির মেসেজ শেয়ার করেন। যেখানে অশ্লীলভাবে তার শরীর নিয়ে কটুক্তি করা হয় তাকে।

সেই মেসেজের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করেছেন প্রসূন আজাদ। সঙ্গে লিখেছেন, ‘আপনার মা বা বউকে বলেন দেখাতে। কোনো তফাৎ নাই বিশ্বাস করেন। একই জিনিস।

খালি রংটা হালকা চেইঞ্জ। যে চামড়া গালে দেখা যায় একই চামড়া পাছায় থাকে। ট্রাস্ট মি।’

অভিনেত্রীর পোস্টে এক অনুরাগী মন্তব্য করে জানান সেই ব্যক্তির নামসহ প্রকাশ করতে। যে প্রতিষ্ঠানে চাকরি করে বা পড়াশোনা করে ডিটেইলসে এক্সপোজ করার কথা বলেন তাকে।
উত্তরে প্রসূন বলেন, ‘উচিত এটাই। কিন্তু এর লাইফ শেষ হয়ে যাবে ভাই। বাদ দেন।’ 

এনএএন টিভি