চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হন। কারাগারে প্রেরণ করা হয়েছিল তাকে। এরপর জামিনে মুক্ত হন এ অভিনেত্রী। কারাগার থেকে মুক্তির পর দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন নুসরাত ফারিয়া।
মুক্তির পর বেশ কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। ভক্তদের জানিয়ে ছিলেন, তিনি গুরুতর অসুস্থ এবং ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন।
এরই মধ্যে ফারিয়া আবারও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি নতুন সিনেমা নিয়ে পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ঈদুল ফিতরের সিনেমা ‘জ্বীন-৩’। এ সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। ‘জ্বীন-৩’ থেকে এবার কেউ রেহাই পাবে না।’
‘জ্বীন’ ও ‘জ্বীন-২’র সাফল্যে অনুপ্রাণিত হয়ে গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জ্বীন-৩’। একটা সত্য ঘটনার ছায়া অবলম্বনে এটি নির্মাণ করেন কামরুজ্জামান রোমান।
সজল-ফারিয়া ছাড়াও এতে অভিনয় করেছেন নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরারসহ অনেকেই।

One Reply to “এবার কেউ রেহাই পাবে না ,বলে কি বোঝাতে চেয়েছেন ,নুসরাত ফারিয়া”
Comments are closed.