কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিনে জয়ার শ্রদ্ধা

উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিনে শ্রদ্ধা জানালেন জয়া আহসান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন,

‘বামনদের ভূখণ্ডে তার মাথা ছাড়িয়ে গিয়েছিল সবাইকে। আবার তিনি নিজেও এতটাই উঁচু হয়ে গিয়েছিলেন যে, সবাইকে বামন বানিয়ে ছেড়েছিলেন।

নির্মাতা

কিশোরীবেলায় তার লেখায় ছিল আমাদের আনন্দের পৃথিবী। কিছুটা বড়বেলায় তার ছবি খুলে দিয়েছিল আমাদের মন।

বাংলা হয়ে উঠেছিল আরও নিজের। বুঝেছিলাম, মানুষের অন্ত নেই।

পৃথিবীর এক ভাঙা কোণে ছবি বানিয়ে পৃথিবীর চলচ্চিত্রকে তুলে নিয়ে গিয়েছিলেন অনেক ওপরে।

আজ সত্যজিৎ রায়ের শততম জন্মদিন। আমরা এখনও ফিরে আসছি তার ছবির কাছে। একশ বছর পরে বোধ করি আরও বেশি করে ফিরে আসতে হবে।’

প্রসঙ্গত, এই লেখাটি সত্যজিতের শততম জন্মদিনে পোস্ট করেছিলেন। সে কারণে ভুল করে ‘শততম’ জন্মদিন লিখেছেন তিনি। মূলত, আজ কিংবদন্তির ১০২তম জন্মদিন।

নির্মাতা

উল্লেখ্য, কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় ১৯২১ সালের ২মে জন্মগ্রহণ করেছিলেন কলকাতায়।

শুধু চলচ্চিত্রেই নয়, বাংলা সাহিত্যে অবদানের জন্যও বিখ্যাত ছিলেন তিনি। তার সৃষ্ট বিখ্যাত চরিত্র গোয়েন্দা ফেলুদা, বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু ও তারিনীখুড়ো।

চলচ্চিত্র নির্মাতা হিসেবে সত্যজিৎ ছিলেন বহুমুখী এবং তার কাজের পরিমাণ বিপুল।

তিনি ৩৭টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।

তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘পথের পাঁচালী’ ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে, যার মধ্যে অন্যতম ছিল কান চলচ্চিত্র উৎসবে পাওয়া ‘শ্রেষ্ঠ মানব দলিল’ পুরস্কারটি।

নির্মাতা

পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসার—এই তিনটি চলচ্চিত্রকে একত্রে অপু ত্রয়ী বলা হয়।

এই চলচ্চিত্র-ত্রয়ী তার জীবনের শ্রেষ্ঠ কাজ বা ম্যাগনাম ওপাস হিসেবে বহুল স্বীকৃত।

চলচ্চিত্র মাধ্যমে সত্যজিৎ চিত্রনাট্য রচনা, চরিত্রায়ন, সংগীত স্বরলিপি রচনা, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, সম্পাদনা, শিল্পী-কুশলীদের নামের তালিকা ও প্রচারণাপত্র নঁকশা করা সহ নানা কাজ করেছেন।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card