সিরাজগঞ্জে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন।

আজ সোমবার (১ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান,

‘বগুড়া থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্স রয়হাটি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে বলেও জানান তিনি।’

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card