জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নের বটতলা গ্রামে আজ সোমবার সকালে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত বুশরা বরকত উল্লাহ বর্ষা (১৫) বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বরকত উল্লাহর মেয়ে।
বটতলা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে।
পরিবারের সদস্যদের দাবি, প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বেরিয়ে পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেনি বলে সহপাঠীদের জানিয়েছিল বুশরা।
এরপর বাড়ি ফিরে পরীক্ষা খারাপ হওয়ায় মানসিকভাবে বিষণ্ন ছিল।
সোমবার সকালে নিজ কক্ষে বুশরার ঝুলন্ত দেহ দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত করামকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ কালের কণ্ঠকে বলেন, এসএসসি পরীক্ষার্থী বুশরা আত্মহত্যার ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
পরিবারের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
- তিন বছর পর বাড়িতে ফিরে বাবাকে খুন করল ছেলে
- বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালু করল সৌদি আরব
- আদমদীঘিতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ
- দুমকিতে ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা
- ‘ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না থাকায় শ্রমজীবী মানুষ অধিকার বঞ্চিত’
- দেহরক্ষীর বিয়েতে গিয়ে কটাক্ষের শিকার কার্তিক আরিয়ান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলের নতুন অধ্যাপক
- ’আন্তর্জাতিক শ্রমিক দিবস‘-এ বিএনপির শ্রমিক সমাবেশ
- সংসার চালাতে সারারাত হকারি করেন বৃদ্ধা
- দেশের মর্যাদা বাড়াতেেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর
- মা হারালেন অভিনেতা রাজদীপ গুপ্ত
