দুমকিতে সংগঠনবিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অপরাধে উপজেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।
রবিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই স্থগিত আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনবিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অপরাধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ দুমকি উপজেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফ বলেন, দুমকি উপজেলা শাখা ছাত্রলীগের বিরুদ্ধে সংগঠন পরিপন্থী একাধিক অভিযোগ থাকায় তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন:
- দিনাজপুরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক
- প্রথম সেলস অফিস চালু করেছে ‘এয়ার অ্যাস্ট্রা’
- ‘কবরে অক্ষত লাশ’ জান্নাতি হওয়ার আলামত কী?
- সাফল্যের স্বপ্ন দেখাচ্ছে পূজা-সজলের ‘জ্বীন’
- ফেসবুকে ক্ষমা চেয়ে যুবকের আত্মহত্যা
- ’আন্তর্জাতিক শ্রমিক দিবস‘-এ বিএনপির শ্রমিক সমাবেশ
- এক বছরে সরিষার আবাদ বেড়েছে ২ লাখ হেক্টর জমিতে
- ৮ বিভাগকে আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস দেয়া হলো
- দাঁড়িপাল্লা মেপে কনের সমপরিমাণ কয়েন বরকে উপঢৌকন
- কেন্দ্রে ঢুকতে না দেয়ায় ২ এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
- খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল বিএনপি
- হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার আবেদনের সময় বেড়েছে
