জাকারিয়া সৌখিনের নতুন নাটক – প্রিয় প্রজাপতি

ঈদে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা জাকারিয়া সৌখিনের নাটক ‘প্রিয় প্রজাপতি’। রোমান্টিক-কমেডি ঘরানার এই নাটকে জুটি হয়েছেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ।

জাকারিয়া সৌখিন ,  প্রিয়ও কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে এই নাটকটি নির্মাণ করেছেন ।

জাকারিয়া সৌখিন জানান, ‘প্রিয় প্রজাপতি’ একটি পরিপূর্ণ ফিল-গুড কনটেন্ট। খাঁটি রোমান্টিক-কমেডিও বলা যেতে পারে। তিনি বলেন, ‘সাদাত হোসাইনের লেখা আমার ভালো লাগে নিয়মিত পড়ি। তার বিলবোর্ড গল্পটি পড়ে এ গল্পটি মাথায় আসে আমার। তাই বলা যায় বিলবোর্ড গল্পের অনুপ্রেরণায় নতুন গল্প প্রিয় প্রজাপতি। বেশ আধুনিক ঢঙে এটি নির্মিত এই নাটকটি হাস্যরস আর ভালোবাসার সহজ মিশেলে দর্শকদের মন জয় করবে বলেই আমার বিশ্বাস।’করা হয়েছে। অপূর্ব এবং ফারিণের দারুণ অভিনয়ে ঈদের উপভোগ্য একটি নাটক হবে প্রিয় প্রজাপতি।’

জাকারিয়া সৌখিন বর্তমান সময়ে টিভি নাটক নির্মাণে প্রথম সারির নির্মাতাদের মধ্যে দর্শক প্রিয়তার শীর্ষে রয়েছেন । ঈদ হোক বা স্বাভাবিক যে কোনো সময় হোক, দর্শক মুখিয়ে থাকেন সৌখিনের অনবদ্য সৃষ্টির জন্য। তার নির্মাণে গল্প, গান, শিল্পীর নির্বাচন আর মনকাড়া লোকেশন দর্শকদের বিমোহিত করে রাখেন।

এ ছাড়া কমপক্ষে গত দেড় দশক ধরে নির্মাতা জাকারিয়া সৌখিনের ছোট পর্দার নাটক বেশ দর্শক প্রিয় হয়ে উঠেছে । যেমন গত ঈদে দর্শকমন কেড়েছে তার ‘মেঘবালিকা’, এর অল্প কিছুদিন আগেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে সৌখিনের ‘মন দুয়ারী’ নাটকটি। এবারের ঈদেও এর ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন ঈদে আসছে জাকারিয়া সৌখিনের নতুন নাটক- ‘প্রিয় প্রজাপতি’।

একটি আফিসগামী বাস, অফিস এবং দুজন কর্মচারীর মধ্যকার খুনসুটি আর প্রেম নিয়ে নির্মিত হয়েছে ‘প্রিয় প্রজাপতি’।

গল্পে দেখা যাবে- মুগ্ধ (অপূর্ব) খুবই অলস প্রকৃতির একজন মানুষ। সব সময় অফিসে লেট করে। তাকে সোজা করার জন্য অফিস তারই সমকক্ষ একজনকে নিয়োগ দেয়। সে প্রজাপতি (ফারিণ)। প্রজাপতির উপস্থিতিতে পাল্টে যেতে শুরু করে মুগ্ধ।

নাটকে গান লিখেছেন সোমেশ্বর অলি। ‘প্রজাপতি এনে দিতে পারি, তুমি কি পরবে খোঁপায়’- এমন কথার গানটি সুর ও সংগীত করেছেন জাহিদ নীরব। আর গেয়েছেন জাহিদ নীরব নিজে, সঙ্গে আতিয়া আনিসা। ‘প্রিয় প্রজাপতি’ নাটক দিয়েই ঈদে যাত্রা শুরু করছেন নতুন ইউটিউব চ্যানেল ক্যাপিটাল ড্রামা।