হলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং শুরু হচ্ছে।
২০১৫ সালে মুক্তি পাওয়া ন্যানসি মেয়ার্স পরিচালিত দ্য ইন্টার্নে মূল চরিত্রে অভিনয় করেন রবার্ট ডি নিরো ও অ্যান হ্যাথাওয়ে। রবার্ট ডি নিরো অভিনীত সেই চরিত্রে নেওয়া হয়েছে অমিতাভ বচ্চনকে। আর প্রযোজনার পাশাপাশি হ্যাথাওয়ে অভিনীত চরিত্রে অভিনয়ের কথা ছিল দীপিকার।
তবে প্রায় চার বছর পর এসে মত বদলেছেন দীপিকা। সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, সিনেমাটিতে অভিনয় করছেন না তিনি। শুধু প্রযোজক হিসেবেই এ প্রজেক্টে থাকবেন। সৃজনশীল বিষয়গুলোও দেখভাল করবেন। প্রযোজনায় আরও মনোযোগী হওয়ার জন্যই এতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। দ্য ইন্টার্নের রিমেকে দীপিকার বদলে অন্য অভিনেত্রী খোঁজা হচ্ছে।
মা হওয়ার পর দীপিকা পাড়ুকোনের বেশ কিছু দিন ধরেই আছেন মাতৃত্বকালীন বিরতিতে। কিন্তু সেই বিরতি দীর্ঘায়িত হতে পারে এই অভিনেত্রীর ক্ষেত্রে। ক্যারিয়ারের ‘ভালো সময়ে’ এসে অভিনয়ের পাশাপাশি ভিন্ন পথে হাঁটতে চাইছেন তিনি। অভিনয় কমিয়ে দিয়ে প্রযোজক হিসেবেই বেশি মনোযোগী হতে চাইছেন দীপিকা।
সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, আগামী বছর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে পাঁচটি সিনেমা প্রযোজনা করবেন দীপিকা। হলিউডের আলোচিত ‘দ্য ইন্টার্ন’ সিনেমার স্বত্ব কিনেছিলেন দীপিকা। ২০২১ সালে দীপিকা ঘোষণা দিয়েছিলেন ‘দ্য ইন্টার্ন’ সিনেমার হিন্দি রিমেক তৈরি করবেন তিনি। আর সেটি তৈরি হবে নায়িকার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কা প্রোডাকশনস’ থেকে। তবে নানা কারণে সেই সিনেমার কাজ এগোয়নি।
