পরীমণি অভিনীত ‘মা’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করেছেন পরীমণি। অরণ্য আনোয়ার পরিচালিত ছবিটি এ মাসেই ছবিটি মুক্তি পাবে। গতকাল ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রিমিয়ার হয়েছে ছবিটির।
এদিকে, দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি সামনে রেখে পরিচালকের কাছে বিশেষ আবদার জানিয়েছেন পরীমণি।
সামাজিক মাধ্যমে এই ছবিতে তার ছেলের চরিত্রে অভিনয় করা একরত্তি শিশুশিল্পীর ভিডিও প্রকাশ করে লিখেছেন,
‘মা’ সিনেমার প্রধান এবং সর্বকনিষ্ঠ আর্টিস্ট ইনি। রাজ্য (পরীর ছেলে) তখন আমার পেটে।
আর এই ছেলে বাচ্চাটার সঙ্গে শুটিং করতে করতে একটা সময় আমার কেন যেন মনে হলো, আমার কি ছেলে হবে! বাচ্চাটা কতো বড় হয়ে গেছে— আমার খুব দেখতে ইচ্ছা করছে।
আমার পরিচালক অরণ্য আনোয়ার ভাইয়ের কাছে এই একটা চাওয়াটা থাকল। আমি আমার ছেলে এবং আমার এই পর্দার ছেলে, এই দুই ছেলেকে নিয়ে মা সিনেমার প্রথম শোটা দেখতে চাই।’
প্রসঙ্গত, মা দিবস উপলক্ষে (১৯ মে) ‘মা’ মুক্তির কথা থাকলেও এক সপ্তাহ পিছিয়ে ২৬ মে মুক্তি পাবে সিনেমাটি।
অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।
আরও পড়ুন :
- চকরিয়া উপজেলা শ্রমিকলীগের ২১ সদস্যের কমিটি গঠন!
- তাবলীগ জামাতে আসা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মসজিদের সামনে আ.লীগ নেতা হত্যা, দুই ঘাতকসহ গ্রেপ্তার ৪
- ‘কাজী নজরুল ইসলাম কলেজের ইতিবৃত্ত’ বইয়ের মোড়ক উন্মোচন
- টিকটকে ১০ ঘণ্টা ভিডিও দেখার চাকরি
- নিষেধাজ্ঞা -পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ হয় না: তথ্যমন্ত্রী
- ৫ কেজির ঢাই মাছ বিক্রি হলো সাড়ে ১৫ হাজারে
- দেশের ছয় বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস
- ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অভিনেত্রী সুচন্দ্রা নিহত
- বিশ্ব মেডিটেশন দিবস আজ
- রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৫২
- আইকিউএয়ারের বায়ুদূষণ তালিকায় অষ্টম অবস্থানে ঢাকা
- নরসিংদীতে আ:লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্ধোধন
- নিরাপত্তাকর্মীর কক্ষ থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার
- নরসিংদীতে জমি বিরোধকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট!
- নাইকো মামলায় খালেদার আবেদন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ!
- জাবি’তে গবেষণা ভাতা বন্ধেরে ঘোষণায় শিক্ষক ফোরাম’র প্রতিবাদ

Comments are closed.