চকরিয়া উপজেলা শ্রমিকলীগের ২১ সদস্যের কমিটি গঠন!

কেন্দ্রীয় কমিটির সিদ্বান্ত মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিকলীগ চকরিয়া উপজেলা শাখায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে কক্সবাজার জেলা শ্রমিকলীগ। জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম কালু ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারির সাক্ষরে শনিবার (২০ মে) এ কমিটি ঘোষণা দেওয়া হয়।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় কার্যক্রমকে গতিশীল করতে এ সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানান কক্সবাজার জেলা শ্রমিকলীগ।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ বশির আলম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ধলু, সহ-সভাপতি মোহাম্মদ মিরান সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে ।
এদিকে, উপজেলা শ্রমিক লীগের নবনির্বাচিত সভাপতি , সম্পাদকসহ কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রিয়াদ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card