দেহব্যবসার অভিযোগে বলিউড অভিনেত্রী-কাস্টিং ডিরেক্টর আরতি মিত্তলকে গ্রেপ্তার করা হয়েছে। ফাঁদ পেতে ২৭ বছর বয়সী আরতিকে গ্রেপ্তার করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। এছাড়া, মুম্বাইয়ের গোরগাঁও থেকে দুজন মডেলকে উদ্ধার করে রিহ্যাবে পাঠানো হয়েছে।

পুলিশ ইন্সপেক্টর মনোজ সুতার গোপন সূত্রে জানতে পারেন আরতি দেহব্যবসার র্যাকেট পরিচালনা করেন।
তারপর কাস্টমার সাজিয়ে নিজের টিমের দুজনকে পাঠান এবং আরতিকে ফোন করে দুজন মেয়ের কথা বলেন।
আরতি দুজন মেয়ের ব্যবস্থা করে দেওয়ার কথা দেন। কিন্তু বিনিময়ে ৬০ হাজার রুপি দাবি করেন।
মনোজ সুতার বলেন,
‘ফোনে কথা বলার পর আরতি আমাকে দুজন নারীর ছবি পাঠান। এই দুই মডেল জুহু বা গোরগাঁওয়ের কোনো হোটেলে যেতে পারবেন বলেও জানান।

তারপর আমি দুজন ডামি কাস্টমার পাঠাই। আরতি দুই নারীকে নিয়ে হাজির হন এবং তাদের হাতে কনডম তুলে দেন।
আর এই পুরো ঘটনা স্পাই ক্যামেরায় দৃশ্যধারণ করা হয়েছে।’
এরপর বেশ কিছু হোটেলে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। পরে দিনদোশি থানায় যোগাযোগ করে এবং আরতি মিত্তলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মডেল জানিয়েছেন, আরতি তাদের প্রত্যেককে ১৫ হাজার রুপি করে দেওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, শুধু কাস্টিং ডিরেক্টরই নন, অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন আরতি। হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ তিনি।
‘আপনাপন’-এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন। এ সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন রাজশ্রী ঠাকুর।
‘পরশুরাম’ সিরিয়ালেও কাজ করেছেন আরতি। কয়েক দিন আগে আর মাধবনের সঙ্গে একটি সিনেমায় অভিনয়ের কথা জানান অভিযুক্ত আরতি মিত্তল।
আরও পড়ুন :
- বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালক নিহত
- ছোট ভূখণ্ডে বিশাল জনগোষ্ঠী সামাল দিচ্ছি: প্রধানমন্ত্রী
- নোয়াখালীতে দৃষ্টি প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডিত ৬ আসামির জামিন
- বন্দরে পানির জন্য কলস নিয়ে বিক্ষোভ
- শ্রীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামির জামিন
- কারাগারে বিষ প্রয়োগে হত্যার আশঙ্কা ইমরান খানের
- সাংবাদিক আব্দুস সালাম মিন্টুকে মিথ্যা মামলার হুমকী প্রাদন
- মেহেরপুরে বাসের ধাক্কায় পশু চিকিৎসক নিহত
- আম কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত
- এফবিসিসিআই কর্মক্ষেত্রে সম-অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে
- ‘মোখা’ মোকাবিলায় খুলনায় ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
- মিন্নির জামিন আবেদনের শুনানি হতে পারে আজ
- নরসিংদীতে ৫০ কেজি গাঁজা সহ আটক-২
- টাকা কেন্দ্র করে যুবককে হত্যা; বাবা-ছেলের যাবজ্জীবন
- ফতুল্লায় বুড়িগঙ্গা থেকে শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার
- অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে নবজাতক সহ নিহত ৪
- বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে পাকিস্তান!
- কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

Comments are closed.