ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ এবার ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ ও ২৯ ধারায় সাইবার ট্রাইবুনালে ঢাকায় একটি মামলা করেন এই চিত্রনায়ক। যার পিটিশন মামলা নং ১৬৭/২০২৩।
সম্প্রতি, অভিনেতার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিলেন নির্মাতা হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল)। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন রিয়াজ।
ঘটনার সূত্রপাত প্রসঙ্গে জানা গেছে,
শনিবার (১ এপ্রিল) দুটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলে এফডিসিতে একটি সংবাদ সম্মেলন করেছিলেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল)।
তবে জ্যাম্বস্ কাজল যখন সংবাদ সম্মেলন করছিলেন, রিয়াজ তখন উত্তরায় সেই বিজ্ঞাপনের শুটিংয়ে ছিলেন।
পরবর্তীতে এ ঘটনা জানতে পেরে অভিনেতা তখনই সব মিথ্যা বলে দাবি করেন এবং তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ আইনিভাবে মোকাবিলা করবেন বলেও জানান রিয়াজ।
মামলার প্রসঙ্গে অভিনেতা বলেন,
‘আমার বিরুদ্ধে যিনি এমন নোংরা অভিযোগ করেছেন, এতে আমার সম্মানহানি হয়েছে বলে আমি মনে করছি।
এফডিসির মত জায়গায় দাঁড়িয়ে একজন নির্মাতা আমার নামে প্রতারণার যে অভিযোগ করেছেন, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না।
আমি শুরুতেই বলেছিলাম, এসবের বিরুদ্ধে মামলা করব। আর আমি আমার কথা রেখেছি।’
‘দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আইনের শরণাপন্ন হওয়া আমার অধিকার। এজন্য এই অভিযোগের বিরুদ্ধে আমি সুষ্ঠু বিচারের দাবিতে মামলা করেছি।
ইতোমধ্যে আদালত আমার মামলাটি আমলে নিয়ে পিবিআই’কে এর তদন্তের দায়িত্ব দিয়েছেন। বরাবরই আমি আইনের প্রতি আস্থাশীল। তাই আমি জানি, আদালতের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার পাব।’
মিথ্যা অভিযোগ তোলার কারণ চিত্রনায়ক রিয়াজ বলেন,
‘বানোয়াট বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করে অনেকেই এগুলোকে ব্ল্যাকমেইলের টোপ হিসেবে ব্যবহার করে থাকে। তাই ভবিষ্যতে এসব ঘটনা আর না ঘটে, সে কারণেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমি।’
উল্লেখ্য, ইতোমধ্যে মামলাটি আদালত গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাছে তদন্তের দায়িত্ব হস্তান্তর করেছে।
তারই ধারাবাহিকতায় আগামী ১৩ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আরও পড়ুন :
- দেহব্যবসার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী গ্রেপ্তার
- বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালক নিহত
- ছোট ভূখণ্ডে বিশাল জনগোষ্ঠী সামাল দিচ্ছি: প্রধানমন্ত্রী
- নোয়াখালীতে দৃষ্টি প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডিত ৬ আসামির জামিন
- বন্দরে পানির জন্য কলস নিয়ে বিক্ষোভ
- শ্রীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামির জামিন
- কারাগারে বিষ প্রয়োগে হত্যার আশঙ্কা ইমরান খানের
- সাংবাদিক আব্দুস সালাম মিন্টুকে মিথ্যা মামলার হুমকী প্রাদন
- মেহেরপুরে বাসের ধাক্কায় পশু চিকিৎসক নিহত
- আম কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত
- এফবিসিসিআই কর্মক্ষেত্রে সম-অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে
- ‘মোখা’ মোকাবিলায় খুলনায় ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
- মিন্নির জামিন আবেদনের শুনানি হতে পারে আজ
- নরসিংদীতে ৫০ কেজি গাঁজা সহ আটক-২
