রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার বকশিবাজার এলাকায় নির্মাণাধীন ভবনের ৯ম তলা থেকে পড়ে আবু তাহের (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ মে) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের নির্মাণাধীন ওই ভবনেই থাকতো। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার কলতা গ্রামে। সে ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
আবু তাহেরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল ওহাব জানান,
‘১০ তলা নির্মাণাধীন ভবনের ৯ম তলার লিফটের ছাদে ময়লা পরিষ্কারের কাজ করছিল আবু তাহের। অসাবধানতাবশত ৯ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়।
পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।’
চকবাজার থানার এসআই শাহ নেওয়াজ বলেন,
‘আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি। নিহতের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পারি, নির্মাণাধীন দশতলা ভবনের নয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় তাহের। পরে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।’
আরও পড়ুন :
- ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেন রিয়াজ
- দেহব্যবসার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী গ্রেপ্তার
- বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় চালক নিহত
- ছোট ভূখণ্ডে বিশাল জনগোষ্ঠী সামাল দিচ্ছি: প্রধানমন্ত্রী
- নোয়াখালীতে দৃষ্টি প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: দণ্ডিত ৬ আসামির জামিন
- বন্দরে পানির জন্য কলস নিয়ে বিক্ষোভ
- শ্রীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামির জামিন
- কারাগারে বিষ প্রয়োগে হত্যার আশঙ্কা ইমরান খানের
- সাংবাদিক আব্দুস সালাম মিন্টুকে মিথ্যা মামলার হুমকী প্রাদন
- মেহেরপুরে বাসের ধাক্কায় পশু চিকিৎসক নিহত
- আম কুড়াতে গিয়ে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত
- এফবিসিসিআই কর্মক্ষেত্রে সম-অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে
- ‘মোখা’ মোকাবিলায় খুলনায় ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত
- মিন্নির জামিন আবেদনের শুনানি হতে পারে আজ
- নরসিংদীতে ৫০ কেজি গাঁজা সহ আটক-২
