নিজের মৃত্যু সংবাদে বিব্রত সাফা কবীর!

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে, নামের মিল থাকায় শাহরিয়ার কবীরের মেয়ে ছোটপর্দার অভিনেত্রী সাফা কবীরের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

এ নিয়ে  হয়ে শুক্রবার (০৯ জুন) অভিনেত্রী সাফা নিজের ফেসবুকে সবাইকে ছুটির দিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,

‘একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন।

না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’

সাফা

অভিনেত্রী লেখেন,

‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে উদ্ধার করা হয় শাহরিয়ার কবীরের মেয়ের মরদেহ।

বিষয়টি সংবাদমাধ্যমে আসতে অনেকেই ভুলবশত সাফা কবীরের নাম জড়িয়ে মৃত্যুর ছড়াতে থাকে। এর লাগাম টানতে নেটমাধ্যমে পোস্ট দিতে বাধ্য হন সাফা।

আরও পড়ুন :

এনএএন টিভি