নোবেলের স্ত্রী সালসাবিলকে গুম ও প্রাণনাশের হুমকি!

মাদকের কারণে গেল ৪ মে সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স দেওয়ার কথা জানান স্ত্রী সালসাবিল মাহমুদ। সেই সময় তিনি ফেসবুকে দাবি করেন, নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে অনেক ক্ষমতাবান মানুষের অবদান আছে।

বর্তমানে সেই স্ট্যাটাসের পরই সালসাবিলকে ‘গুমের হুমকি’ দেওয়া হয়। আর সেটি তিনি জানান তার ফেসবুকের দেয়ালে।

‘গুমের হুমকি’ পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন—

‘২৪ ঘণ্টা আর ক্ষমতাধর ড্রাগ মাফিয়াদের থেকে শ’ খানেক কল; আমি নাকি কত বড় ভুল করে ফেলেছি আমি নিজেও জানি না। আমাকে গুম করা তাদের দুই মিনিটেরও বিষয় নয়।’

তিনি আরও লিখেছেন—

‘উল্লেখযোগ্য যে কথাগুলো আমাকে বলা হলো; তোমাদের পারসনাল বিষয় পর্যন্ত ঠিক ছিল, এর বেশি তুমি কেন কথা বলতে গেলে? তুমি কেন এসব নিয়ে কথা বলতে গেছ? যদি আমাদের কারও নাম সামনে আসে- তোমাকে রাস্তায় শুট করা হবে। না হলে ২ মিনিটে গুম করে দেওয়া হবে।’

এর আগে, নোবেলের সাথে ডিভোর্সের কারণ জানাতে গিয়ে সালসাবিল ফেসবুক পোস্টে লিখেছিলেন—

নোবেল কখনই এত অসুস্থ ছিল না।  এমন না যে নোবেলের আজকের এ অবস্থার জন্য ও শুধু একা দায়ী।

অবশ্যই সে নিজেই সবচেয়ে বেশি দায়ী; কিন্তু তার মাদকদ্রব্য প্রাপ্তি ও আসক্তির ক্ষেত্রে অনেক ক্ষমতাবান মানুষের অবদান আছে সরকারি প্রশাসনিক ঊধ্বর্তন কর্মকর্তা, রাজনীতিবিদ এবং ক্ষমতাবান ব্যবসায়ীদের।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card