সামাজিক মাধ্যমের ট্রোলিং দুনিয়ায় এবার কটাক্ষের মুখে সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার অপরাধ, পায়রাকে দুই হাত দিয়ে ধরে ছবি তুলেছেন।
কেউ বললেন, কষ্ট দিচ্ছেন। আবার কেউ লিখেছেন, পায়রার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কষ্ট পাচ্ছে।
তবে পায়রার নেপথ্যের কাহিনি ঠিক কী? জানালেন মিমি।
মিমি জানিয়েছেন, পাখিটিকে তিনি উদ্ধার করেছিলেন কোনো এক ঝড় বৃষ্টির রাতে।
মিমির ভাষ্যমতে,
‘আমার ছোট্ট সোনা অনেক বড় হয়ে গিয়েছে। ওর মাকে এক ঝড়ের রাতে বাঁচিয়েছিলাম। তখন থেকে ওরা আমাদের বারান্দাতেই থাকে। আমার স্পর্শ ওরা এতটাই চেনে যে আমার থেকে কখনও পালিয়ে যায় না। যদিও এখন আমি এই জায়গায় খুব একটা আসি না, কিন্তু যখনই আসি ওই একই উষ্ণতা আর ভালোবাসায় ওরা আমায় ভালবাসা জানায়।’
মিমি এ-ও জানিয়েছেন, ওরা মোটেও খাঁচাবন্দি নয়। যেমন খুশি ইচ্ছা উড়ে বেড়াতে পারে, যেখানে খুশি যেতেও পারে। পশুপাখি খুবই ভালোবাসেন নায়িকা। তার বাড়িতে রয়েছে চারপেয়ে পোষ্য। মাঝেমধ্যেই তাদের ছবি শেয়ার করেছেন তিনি। তাদের মিষ্টি মুহূর্তে প্লাবিত হয় নেটপাড়া।
আরও পড়ুন:
- সিরাজগঞ্জে হেরোইনসহ নারী আটক
- ১৪ বছর পলাতক থেকে অবশেষে গ্রেফতার আসামি টিপু
- রাজা চার্লস-রানি ক্যামিলাকে শেখ হাসিনার অভিনন্দন
- বিশ্বে করোনায় আরও ৩৯৭ জনের মৃত্যু; বেড়েছে শনাক্ত
- শত চেষ্টাতেও প্রাণ রক্ষা পেলো না দগ্ধ শাওন
- নারায়ণগঞ্জের বয়লার বিস্ফোরণে নিহত বেড়ে ৫
- গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে, পাস নম্বর ৩০
- শনিবার এ ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা
- ভর্তি পরীক্ষা শুরু ডেন্টাল কলেজ এর
- সতর্কবার্তা জানানো হয় বিএমডব্লিউ গাড়ির মালিকদের
- নামাজে কাতারে দাঁড়ানোকে কেন্দ্র করে কিল-ঘুসিতে নিহত ১
- কিশোরগঞ্জের ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের
- অ্যালার্জি এর কারনে মৃত্যু ও হতে পারে
- মেহেরপুরে স্বামীর গোপনাঙ্গ ছিঁড়ে হত্যাচেষ্টা
- নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৪
- কোলবালিশ নিয়ে ঘুমালে ক্ষতির চেয়ে লাভ বেশি
- শিবগঞ্জে ৭ সন্তান থাকা সত্ত্বেও ঠাঁই হলো না বৃদ্ধ বাবা-মার
- ‘জাহাঙ্গীর আলমকে শাস্তি পেতেই হবে’
- সংগীতের জাদুতে সেরে যেতে পারে কঠিন রোগ ও!
- চিনির দাম কেজিতে ২৬ টাকা বাড়ানোর প্রস্তাব
- খাবারের স্বাদ বারাতে রান্নায় টিপস
