রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার ঐতিহাসিক রাজ্যাভিষেক উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রিটেনের নতুন রাজার এবং রানির আনুষ্ঠানিক রাজ্যাভিষেক উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তায় গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের নতুন রাজার এবং কমনওয়েলথের প্রধান হিসেবে তৃতীয় চার্লসকে আন্তরিক সমর্থন জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আমি নিশ্চিত, দূরদর্শী এবং জ্ঞানী নতুন রাজার রাজত্বকালে যুক্তরাজ্যের জনগণ শান্তি ও সমৃদ্ধ একটি উন্নত ভবিষ্যৎ উপভোগ করতে পারবেন।
শেখ হাসিনা বলেন, আগামীদিনে কমনওয়েলথভুক্ত দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে আপনার (রাজার) সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সম্মানের।
রাজার তৃতীয় চার্লস এবং রানি ক্যামিলার সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু এবং যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ জনগণের শান্তি অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন :
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৯ বস্তা টাকা
- নারায়ণগঞ্জের বয়লার বিস্ফোরণে নিহত বেড়ে ৫
- গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে, পাস নম্বর ৩০
- শনিবার এ ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা
- ভর্তি পরীক্ষা শুরু ডেন্টাল কলেজ এর
- সতর্কবার্তা জানানো হয় বিএমডব্লিউ গাড়ির মালিকদের
- নামাজে কাতারে দাঁড়ানোকে কেন্দ্র করে কিল-ঘুসিতে নিহত ১
- মাওয়া মৎস্য আড়তে চলছে চরা দামে ইলিশ বিক্রি
- কমনওয়েলথ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ১০০ বিলিয়ন ডলার অর্থায়ন এডিবি
- জার্মানির কোলন কার্নিভালের ড্যান্সার ৯১ বছরের বৃদ্ধা
- আমদানি-রফতানি বাণিজ্য হুমকিতে বেনাপোলের
- মাত্র ১০ দিনের ব্যবধানে ফের বাড়ল চিনির দাম
