ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুমার নামাজে কাতারে দাঁড়ানোকে কেন্দ্র করে কিল-ঘুসিতে সিজল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৫ মে) জুমার নামাজের সময় পৌর এলাকার আলমনগরে এ ঘটনা ঘটে।
নিহত সিজল মিয়া ওই এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একই এলাকার শাহ আলম ও সিজল মিয়ার মধ্যে পূর্ব বিরোধ ছিল। আজ জুমার নামাজের সময় কাতারে দাঁড়ানো নিয়ে উভয়ের কথা-কাটাকাটি হয়।
নামাজ শেষে মসজিদের বাইরে এসে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়েন।
এসময় কিল-ঘুসিতে সিজল মিয়া নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
আরও পড়ুন :
- মেহেরপুরে স্বামীর গোপনাঙ্গ ছিঁড়ে হত্যাচেষ্টা
- কোলবালিশ নিয়ে ঘুমালে ক্ষতির চেয়ে লাভ বেশি
- সংগীতের জাদুতে সেরে যেতে পারে কঠিন রোগ ও!
- আজ রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ
- স্ত্রী ও মেয়েকে খুন করে খালে ফেলে পালিয়ে যায় স্বামী
- বিকেলে কমনওয়েলথ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
- শীতলক্ষ্যায় নিখোঁজ দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
- রাজ-মিমকে ফের একসঙ্গে দেখতে চান পরীমনি!
- নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে একে একে নিহত ৪
- বিশ্বব্যাপী করোনায় আরও ২৩০ জনের মৃত্যু
- বাংলাদেশকে ৩০০ কোটি ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া
- শিবগঞ্জে ৭ সন্তান থাকা সত্ত্বেও ঠাঁই হলো না বৃদ্ধ বাবা-মার
- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

Comments are closed.