শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম আলোচনায় এসেছিলেন ‘পরান’ ও ‘দামাল’ সিনেমার মাধ্যমে।
সিনেমা দুটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন শরিফুল রাজ-বিদ্যা সিনহা মিম। আর এই সিনেমার প্রচারণাতেই পরীমনি বেঁকে বসেন।
পরীমনি তাঁদের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলেন।
শোনা যায় যে পরীর আপত্তির কারণে রাজ-মিমের একসঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত নেয়। যদিও এই গুঞ্জন উড়িয়ে দেন পরীমনি।
রাজ-মিম-পরীমনি ইস্যু নিয়ে এত দিন প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। অবশেষে নীরবতা
স্বামীকে নিয়ে একটি ‘টক শো’-এর অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, তবে কি তার জন্যই ভেঙে গেল রাজ ও মিমের জুটি?
জবাবে পরীমনি বলেন, এগুলো সম্পূর্ণ বাজে কথা। তা ছাড়া মিম হঠাৎ করে একদিন বলে দিল, সে আর কাজ করবে না রাজের সঙ্গে। সেটা তো কোনো সমাধান নয়।
পরীমনি আরো যোগ করেন, এমন গায়ে পড়া মানুষ আমার মোটেও পছন্দ নয়।
এই অভিনেত্রী আরো জানান, মিম যত না রাজের ঘনিষ্ঠ ছিলেন, তার চেয়েও বেশি ঘনিষ্ঠ ছিলেন তার।
পরীমনি চান তারা আবারও একসঙ্গে কাজ করুক। কারণ পর্দার সামনে তাদের জুটি পরীমনির ভীষণ প্রিয়।
ওই শোতে এ প্রসঙ্গে আলাপ চলাকালীন শরিফুল রাজ অবশ্য পুরোই চুপ ছিলেন। এ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন :
