ভর্তি পরীক্ষা শুরু ডেন্টাল কলেজ এর

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে

শুক্রবার (৫ মে) রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়, চলবে বেলা ১১টা পর্যন্ত।

এ বছর ডেন্টালে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৬৮ জন শিক্ষার্থী।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর বলছে, এ বছর ডেন্টালে ভর্তির জন্য ৩৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি।

সেই হিসাবে আবেদনের সংখ্যা অনুযায়ী, এবার প্রতিটি আসনের বিপরীতে ৬৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।

তবে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৪০৫টি। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৯৫০টি।

এদিকে ডেন্টাল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সেগুলো হলো-

পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি-সমমান পরীক্ষার প্রবেশপত্র,

রেজিস্ট্রেশন কার্ড ও রিফিল দেখা যায় এমন কালো কালির বলপয়েন্ট কলম নিয়ে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে সকাল সাড়ে ৯টার আগেই প্রবেশ করতে হবে।

সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।

পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হাতঘড়ি, পকেটঘড়ি বা অন্য কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ও গেজেট নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে উল্লিখিত ডিভাইস পাওয়া গেলে অথবা কাউকে এ ধরনের

কোনো ডিভাইস ব্যবহার করতে দেখা গেলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

উত্তর দেয়ার আগে পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের সঙ্গে সংযুক্ত উত্তরপত্রটি নিজ দায়িত্বে সাবধানতার সঙ্গে আলাদা করে নিতে হবে এবং উত্তরপত্রে উল্লেখিত নির্দেশাবলী মানতে হবে।

প্রবেশপত্র অনুযায়ী উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর দিতে হবে এবং স্পষ্টভাবে নাম লিখতে হবে।

উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তগুলো ভরাট করা এবং নির্দেশিত স্থানে যথাযথ তথ্য দেয়া ছাড়া অন্য কোনো স্থানে কিছু লেখা সম্পূর্ণ নিষিদ্ধ এবং লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন দুই কান ঢেকে রাখতে পারবেন না।

হল পরিদর্শকরা উত্তরপত্রে স্বাক্ষর দেয়ার সময় শনাক্তকরণের জন্য প্রয়োজনে পরীক্ষার্থীর মুখমণ্ডলের আবরণ খোলার নির্দেশনা দিতে পারবেন।

এনএএন টিভি