১৪ বছর পালিয়ে থাকার পর অবশেষে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. মোমিনুল ইসলাম ওরফে টিপুকে গ্রেফতার করেছে র্যাব।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের চালককে হত্যা মামলায় মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে এলিট ফোর্সটি।
শনিবার (৬ মে) সকালে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক ফজলুল হক গণ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান,
২০০৩ সালের ২০ এপ্রিল মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকার ইঞ্জিনিয়ার কলোনির একটি ভবনের সামনে ফুটপাতের ওপর পূর্ব শত্রুতা ও
এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসমক্ষে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয় এলজিইডির মাস্টার রোলে নিযুক্ত চালক রিপনকে।
ওই ঘটনায় ভিকটিমের বড় বোন মোছা. হিরণ বেগম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামিসহ আরও দুইজনকে অভিযুক্ত করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার সত্যতা পাওয়ায় আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্যপ্রমাণ পাওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়ে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে।
তিনি আরও জানান,
মামলাটি থানায় দায়ের হওয়ার পর থেকে টিপুসহ অন্য আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর
নজর এড়িয়ে গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন এলাকাসহ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আত্মগোপন করে।
গত রাতে গোপন তথ্যের ভিত্তিতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মোমিনুল ইসলাম ওরফে টিপুকে ১৪ বছর পর গ্রেফতার করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা আরও জানান,
মোমিনুল ইসলাম ওরফে টিপু গ্রেফতার এড়াতে প্রথমে কিছুদিন ঢাকার বাইরে এরপর দীর্ঘসময় ধরে তাবলীগের চিল্লায় যায়। শেষে মোহাম্মদপুরে আত্মগোপনে ছিল।
আরও পড়ুন:
- শত চেষ্টাতেও প্রাণ রক্ষা পেলো না দগ্ধ শাওন
- নারায়ণগঞ্জের বয়লার বিস্ফোরণে নিহত বেড়ে ৫
- গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে, পাস নম্বর ৩০
- শনিবার এ ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা
- ভর্তি পরীক্ষা শুরু ডেন্টাল কলেজ এর
- সতর্কবার্তা জানানো হয় বিএমডব্লিউ গাড়ির মালিকদের
- নামাজে কাতারে দাঁড়ানোকে কেন্দ্র করে কিল-ঘুসিতে নিহত ১
- কিশোরগঞ্জের ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের
- অ্যালার্জি এর কারনে মৃত্যু ও হতে পারে
- মেহেরপুরে স্বামীর গোপনাঙ্গ ছিঁড়ে হত্যাচেষ্টা
- নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৪
- কোলবালিশ নিয়ে ঘুমালে ক্ষতির চেয়ে লাভ বেশি
