রাজধানীর গেন্ডারিয়ায় ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওন মারা গেছেন।
শনিবার (৬ মে) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
দগ্ধ শাওন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
উল্লেখ্য, গত সোমবার (১ মে) সকাল ৯টার দিকে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন শাওন।
এছাড়া বিস্ফোরণে আরও আটজন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজন একই পরিবারের। তারা হলেন- মুদি দোকানি আব্দুর রহিম, তার মেয়ে মিম আক্তার ও মিমের ছেলে মো. আলিফ। তাদের ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
আর জবি শিক্ষার্থী শাওনসহ দগ্ধ সোহেল, আলী হোসেন, রাশেদ মিয়া, সাহারা বেগম এবং মিজানুর রহমানবে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
আগুনে শাওনের শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানা যায়। বিস্ফোরণের সময় তিনি ওই বাজারে বাজার করতে গিয়েছিলেন বলে জানা যায়।
আরও পড়ুন:
- নারায়ণগঞ্জের বয়লার বিস্ফোরণে নিহত বেড়ে ৫
- গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে, পাস নম্বর ৩০
- শনিবার এ ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা
- ভর্তি পরীক্ষা শুরু ডেন্টাল কলেজ এর
- সতর্কবার্তা জানানো হয় বিএমডব্লিউ গাড়ির মালিকদের
- নামাজে কাতারে দাঁড়ানোকে কেন্দ্র করে কিল-ঘুসিতে নিহত ১
- কিশোরগঞ্জের ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের
- অ্যালার্জি এর কারনে মৃত্যু ও হতে পারে
- মেহেরপুরে স্বামীর গোপনাঙ্গ ছিঁড়ে হত্যাচেষ্টা
- নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৪
- কোলবালিশ নিয়ে ঘুমালে ক্ষতির চেয়ে লাভ বেশি
- শিবগঞ্জে ৭ সন্তান থাকা সত্ত্বেও ঠাঁই হলো না বৃদ্ধ বাবা-মার
- ‘জাহাঙ্গীর আলমকে শাস্তি পেতেই হবে’
- সংগীতের জাদুতে সেরে যেতে পারে কঠিন রোগ ও!
- চিনির দাম কেজিতে ২৬ টাকা বাড়ানোর প্রস্তাব
- খাবারের স্বাদ বারাতে রান্নায় টিপস
