বিতর্কের জেরেই আরও একবার শিরোনামে আসলেন বলিউড বাদশাহ।
সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গেল শাহরুখকে। কালো লেদার জ্যাকেট, চোখে চশমা, এলোমেলো চুল। সহকারী পূজা দাদলানির সঙ্গে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছিলেন তিনি। আর তখনই ভক্তরা ঘিরে ধরেন তাকে।
আবদার নিছকই একটি সেলফির। আর সেখানেই তাল কাটে। এক ব্যক্তি ছবি তোলার জন্য শাহরুখের দিকে ফোনটি বাড়িয়ে দেন। আর তখনই মেজাজ হারান তিনি।
উচ্ছ্বসিত অনুরাগীকে একপ্রকার ধাক্কা দিয়েই সরিয়ে দেন তিনি। আর সেই দৃশ্য ধরা পড়ে যায় পাপারাৎজির ক্যামেরায়। আর এই নিয়েই বিতর্কের সৃষ্টি হলো ভক্তবৃন্দদের মধ্যে।
‘পাঠান’ মুক্তির আগে পর্যন্ত নিজেকে অন্তরালেই রেখেছিলেন শাহরুখ। আলোকবৃত্ত থেকে ছিলেন দূরে।
খুব সচেতন ভাবেই ক্যামেরা এড়িয়ে যাচ্ছিলেন তিনি। তবে ছবি মুক্তির পর ঘেরাটোপ ত্যাগ করেন কিং। দিন কয়েক আগেই কাশ্মীরে ‘ডানকি’র শুট করছিলেন শাহরুখ।
রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে তার সঙ্গেই দেখা যাবে তাপসী পান্নুকে। শুট চলাকালীন একসঙ্গে লেন্সবন্দিও হয়েছিলেন দুজনে।
আপাতত শাহরুখের ঝুলিতে দুটি বড় বাজেটের ছবি আছে— ‘ডানকি’ ও ‘জওয়ান’। সেই শুটিং নিয়েই ব্যস্ত তিনি।
কিন্তু এহেন আচরণ কেন তার? আপাতত এর কারণ অনুসন্ধানে ব্যস্ত অনুরাগী বৃন্দরা।
আরও পড়ুন:
- উত্থান-পতনের পর ও অর্থবছরে বেড়েছে রেমিট্যান্স
- অভিনব ‘ডিভোর্স ফটোশুট’ করে ভাইরাল অভিনেত্রী
- যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে ৭ জনের লাশ উদ্ধার
- একটি বাল্বের জন্য ছুরিকাঘাতে যুবককে খুন
- যোগাসনের ছবি পোস্ট করে হেনস্তার শিকার ঊষসী
- গাছের পাতা দিয়ে শরীর ঢেকে সমালোচিত ঋতাভরী
- ভালো স্বামী হওয়ার চেষ্টা করব: সালমান মুক্তাদির
- এবার ত্বকের যত্নেও উপকারি গ্রিন টি!
- ভালো স্বামী হওয়ার চেষ্টা করব: সালমান মুক্তাদির
- হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পেয়েছে হিরো আলম
- দুই কৃষককে অপহরণকারী অস্ত্রসহ গ্রেফতার
- কুমিরের পেট থেকে নিখোঁজ অস্ট্রেলীয়ার জেলে উদ্ধার
- যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে ৭ জনের লাশ উদ্ধার
- আগামী সপ্তাহেই হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়

Comments are closed.