মসজিদে বিয়ে করলেন ফারাজ করিম

ঢাকার গাইসুল আজম মসজিদে ইসলামিক শরীয়াহ অনুযায়ী শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ফারাজ করিম চৌধুরী ও আফিফা আলমের আকদ সম্পন্ন হয়েছে।

নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি জানান দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে আরও বলেছেন, আগামী ১ মার্চ সন্ধ্যা ৭টায় আমার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে যাব। এদিন আমার বাড়িতে আপনারা আমন্ত্রিত।

ফারাজ করিম চৌধুরীর পাত্রী সম্পর্কে জানা গেছে, কনের নাম আফিফা আলম। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন তিনি। আফিফার জন্ম রংপুরের মিঠাপুকুরে।

এদিকে, ১৯৯২ সালে চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করা ফারাজ করিম চৌধুরীর বাবা হচ্ছেন টানা পাঁচবারের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। তার দাদা ছিলেন সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলীয় নেতা (লিডার অফ দা অপজিশন) ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান একেএম ফজলুল কবির চৌধুরী।

ছোটবেলা থেকে মানুষের বিপদে পাশে দাঁড়ানো এই তরুণকে ঘিরে দেশবাসীর কৌতূহলের শেষ নেই। ইতোপূর্বে বিয়ে প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বিভিন্ন মিডিয়ায় ঘোষণা দিয়েছিলেন, সাদামাটাভাবে মসজিদে শরীয়াহ অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ের কার্যক্রম সম্পন্ন করবেন।

সেই সঙ্গে সব শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষের জন্য আগামী ১ মার্চ চট্টগ্রামের রাউজানের গহিরাস্থ বাড়িতে বিয়ে উপলক্ষে মেজবানের আয়োজন করতে যাচ্ছেন তিনি।

এনএএন টিভি

Share this news as a Photo Card