টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে স্বামী আত্মহত্যা করেছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঘাটাইল পৌর শহরের খরাবর মহল্লার আলীম মিয়ার বাসায় এ ঘটনাটি ঘটে। নিহত আহাদ আলী নাটোরের ঝোগাদা ঈশ্বরদী গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
খরাবর আলিম মিয়ার বাসার ভাড়াটিয়া মোহনা জানান, আহাদ আলী (৩৫) নামের এক যুবক আরএফএল কোম্পানির এসআর হিসেবে চাকরি করেন বলে শুনেছি। তিনি এ মাসের প্রথম দিকে এ ফ্ল্যাটের পাশের রুম ভাড়া নেয়।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ওই যুবক বাসায় ফেরার পর রাত সাড়ে ৮টার দিকে রুমের ভেতর থেকে তার স্ত্রী মিলির চিৎকারের শব্দ শোনা যায়। পরে মহল্লার লোকজন শাবল দিয়ে দরজার ছিটকিনি ভেঙ্গে রুমে ঢুকে আহাদকে ঝুলন্ত অবস্থায় দেখে। তার পাশেই চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় স্ত্রীকে দেখা যায়।
পরে স্থানীয়রা আহাদকে ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে বলে জানা গেছে।

Comments are closed.