ঢাকার এক রাতের গল্পে নির্মিত হইচইয়ের ওয়েব সিরিজ ‘মহানগর’ ২০২১ সালে মুক্তির পর দর্শক মহলে সাড়া ফেলে।
সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
প্রায় দুই বছর পর সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পাচ্ছে ২০ এপ্রিল। সিরিজটি নির্মাণ করেছেন আশফাক নিপুন।

সিরিজটি মুক্তির পরপরই দুই বাংলায় দর্শক আগ্রহের কেন্দ্রে উঠে আসে ওয়েব সিরিজটি।
কলকাতার অনেক তারকাকেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিরিজের অভিনেতা ও নির্মাতার প্রশংসা করেছেন।
আরও পড়ুন: ব্যাটিংয়ে আগ্রাসী ভূমিকায় সাকিব-ধীরগতিতে মুশফিক
আগেই জানানো হয়েছিল, ঈদুল ফিতরে আসবে সিরিজটির দ্বিতীয় কিস্তি। এবার মুক্তির দিনক্ষণও চূড়ান্ত করা হয়েছে।
এর আগে ‘মহানগর ২’-এর টিজার প্রকাশ করা হয়। টিজারে দেখা যায়, ঢাকা মহানগরের ব্যস্ত রোডে ছুটে চলেছে গাড়ি ও মানুষ।
ব্যাকগ্রাউন্ডে অভিনেতা মোশাররফ করিম বলতে শোনা যায়,
‘মহানগরের রাস্তায়, ফুটপাতে, অলিতে-গলিতে কত শত গল্প। শাসকের গল্প, শোষিতের গল্প। ক্ষমতায় ওঠার গল্প, ক্ষমতার সঙ্গে পেরে না ওঠার গল্প।
মহানগরে প্রতিদিন এমন হাজারো মানুষ পিষে যায় সিস্টেমের চাপে। এই সিস্টেমের কোনায় কোনায় ভূত।
আরও পড়ুন: সঙ্গীতশিল্পী বিপ্লব নতুন গানকে সঙ্গী করে ফিরে এলেন
ভূতদের সঙ্গে পাল্লা দিতে হলে মাঝে মাঝে নিজেকেও ভূত সাজতে হয়।’
মহানগরের প্রথম পর্বে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা প্রমুখ।
তবে নতুন সিজনে মোশাররফ করিম ছাড়া আর কে কে থাকছেন, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

Comments are closed.