মা হারালেন চিত্রনায়িকা পূজা চেরি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় আর নেই।

আজ রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর নিজ বাসায় মৃত্যু হয়েছে তার।

অভিনেত্রীর মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার ও প্রতিষ্ঠাতা আবদুল আজিজ।

তিনি জানান, দীর্ঘদিন ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন ঝর্ণা রায়।

আবদুল আজিজ জানান, সম্প্রতি পূজার মা অসুস্থ হয়ে পড়লে তাকে মিরপুরের ডেল্টা হেলফ কেয়ারে ভর্তি করা হয়। সেখানে সাত দিনের মতো আইসিইউতে রাখার পর কিছুটা সুস্থ হন।

এরপর আইসিইউ থেকে বেডে নেওয়া হয় ঝর্ণা রায়কে। সেখানে আরও পাঁচ দিনের মতো তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপর গত তিন-চার দিন আগে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়।

 

এনএএন টিভি