প্লেব্যাক সংগীতশিল্পী নুজাত তানজুম পূর্ণতার গাওয়া নতুন মর্ডান বিরহের গান “শূন্যতা” মুক্তি পেয়েছে সুপ্তি মিউজিক স্টেশন এর ব্যানারে।
গানের কথা, সুর ও মডেলিং—সবকিছুতেই নিজেকে তুলে ধরেছেন পূর্ণতা। সংগীত পরিচালনা করেছেন অর্ণব। আর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম।
গানটি প্রসঙ্গে তরুণ এই সংগীতশিল্পী জানান, ছোটবেলা থেকেই গান ও অভিনয়ে যুক্ত থাকলেও “শূন্যতা” তাঁর প্রথম বিরহের গান। ইউরোপিয়ান সুরের ছোঁয়া দিয়ে তৈরি এই গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এছাড়া সুপ্তি মিউজিক স্টেশনের সিইও ডা. মোঃ সরোয়ার জাহানকে ধন্যবাদ জানিয়ে শিল্পী বলেন, তাঁর সার্বিক সহযোগিতাতেই গানটি সফলভাবে প্রকাশ করা সম্ভব হয়েছে।
গানটির ভিডিও পরিচালক শফিকুল ইসলাম জানান, কথার গভীরতা ও সুরের মেলবন্ধনে পূর্ণতার সাবলীল পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করবে বলেই তাঁর বিশ্বাস।

One Reply to “মুক্তি পেল নুজাত তানজুম পূর্ণতার নতুন গান “শূন্যতা””
Comments are closed.