রূপা গঙ্গোপাধ্যায় থাকছেন না ‘মেয়েবেলা’তে

ভারতীয় বাংলা ধারাবাহিক ‘মেয়েবেলা’র প্রধান চরিত্রে হঠাৎই পরিবর্তন! নায়িকার চরিত্রে আর নেই রূপা গঙ্গোপাধ্যায়, কিন্তু ধারাবাহিকের দুনিয়ায় বিরাট এই পরিবর্তনের কারণ কী?

কিন্তু এখনও এমন প্রশ্নের কোনো সুস্পষ্ট উত্তর পাওয়া না গেলেও  ইতোমধ্যেই নতুন অভিনেত্রীকে নিয়ে শুরু হয়ে গেছে শুটিং।

ধারাবাহিক ‘মেয়েবেলা’র প্রধান চরিত্রে এবার থেকে অভিনেত্রী অনুশ্রী দাসকে দেখা যাবে।

রূপা

এদিকে, বহু বছরের বিরতির পর পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী-বিজেপি নেত্রী রূপা।

বছরের শুরুতে এই ধারাবাহিক প্রচার শুরু হয় স্টার জলসার পর্দায়। এটি শুরু হওয়ার আগে থেকেই দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে ছিল।

এছাড়া, অভিনেত্রী নিজেও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন,

‘এই চরিত্রটি নিয়ে অত্যন্ত আশাবাদী ছিলেন। রাজনীতির ময়দানে কাজ করতে করতে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন অভিনেত্রী।

ধর তক্তা মার পেরেকের মতো কাজ করবেন না।বড়পর্দার মতোই খুব মন দিয়ে কাজ করছেন তিনি। সবাই মিলে আনন্দ করে শুট করছেন প্রত্যেকে।’

তবে আচমকাই ‘মেয়েবেলা ‘ ধারাবাহিকাটর ছয় মাস সম্পূর্ণ হওয়ার আগেই বেরিয়ে গেলেন তিনি।

তাই এখন প্রশ্ন উঠেছে এই ধারাবাহিকটি থেকে কি তাকে কি সরিয়ে দেওয়া হয়েছে? সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনও।

রূপা

‘মেয়েবেলা’ সিরিয়ালে রাজি হওয়া প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে রূপা বলেছিলেন,

‘আমি একটিই শর্ত দিয়েছিলাম। আমার শর্ত ছিল— গল্পটা বাস্তবসম্মত হতে হবে। অন্দরসজ্জায় পর্দার চড়া বেগুনি রং থাকবে না, অতিরঞ্জিত কিছু থাকবে না।

যেহেতু আমি রিনাদি (অপর্ণা সেন), কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছি, তাই চরিত্রটা যাতে পর্দায় দেখতে বাস্তবসম্মত লাগে, সেটাই চেয়েছি।’

এছাড়া, আরও জানা যায় ধারাবাহিকে বীথি চরিত্রটিকে যেভাবে দেখানো হচ্ছিল, তা মোটেই পছন্দ হচ্ছিল না রূপার। এ ছাড়া, তার পারিশ্রমিক নিয়েও নানা গুঞ্জন শোনা যাচ্ছিল।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card