রাজশাহীতে বাসচাপায় নাসরিন সুলতানা (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন তার স্বামী আবু তালেব (৫০)।
শুক্রবার রাতে নগরীর বিনোদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় রাজশাহীতে রামেক হাসপাতাল থেকে রোগী দেখে মোটরসাইকেলে দুর্গাপুর ফিরছিলেন নাসরিন ও তার স্বামী আবু তালেব। বিনোদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা দুজনকে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন। নাসরিনের স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গণমাধ্যমকে জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যান।
আরও পড়ুন :
- বান্দরবান পর্যটন খাতে বিপর্যয়ের আশঙ্কা
- পেকুয়ায় মধ্যরাতে অগ্নিকান্ড; ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- কুরিয়ারে স্কুল ব্যাগের আড়ালে পাচার হতো ইয়াবা!
- রাশিয়া রুপিতে বাণিজ্য করতে চায় না
- অবশেষে মেয়ের বাড়িতে ঠাঁই মিলেছে বৃদ্ধ দম্পতির
- প্রধানমন্ত্রী নেতৃত্বের ভূয়সী প্রশংসা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
- সিরাজগঞ্জে হেরোইনসহ নারী আটক
- ১৪ বছর পলাতক থেকে অবশেষে গ্রেফতার আসামি টিপু
- বিকেলে কমনওয়েলথ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
- আরও বড় ভূমিকম্পের ঝুঁকিতে ঢাকা!
- বিশ্বের প্রথম আরএসভি ভ্যাকসিন অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র
- আমিরাতে বাংলাদেশ দূতবাস ভবন নির্মাণে জমি পেল
- আরেকটি তেলবাহী ট্যাংকার আটক করল ইরান
- পরীক্ষায় নকল করায় রাজশাহী বোর্ডের ৬ শিক্ষার্থী বহিষ্কার
- নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৪
- কুমিল্লায় পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি খাদে; নিহত-১
