রাধিকা আপ্তের মতে, ‘শরীর নিয়ে লজ্জার কিছু নেই’

ডি-গ্ল্যাম লুকের বাইরেও বলিউডের সাহসী অভিনেত্রী হিসেবেও যথেষ্ঠ নামডাক রয়েছে রাধিকা আপ্তের। তাই তাকে নিয়ে চর্চা হামেশাই লেগে রয়েছে৷

সম্প্রতি শেহনাজ গিলের জনপ্রিয় চ্যাট শো দেশি ভাইবসে উপস্থিত ছিলেন রাধিকা আপ্তে। পড়াশোনা, ক্যারিয়ার, ওটিটিতে অভিনয়—সব নিয়েই মুখ খোলেন অভিনেত্রী।

সেখানে শেহনাজ প্রশ্ন করেন, সাহসী দৃশ্যে কীভাবে এত সুন্দর করে অভিনয় করেন?

অভিনেত্রী রাধিকা জবাবে বলেন,

‘আমার মনে হয় না নিজের শরীর নিয়ে লজ্জার কিছু আছে।

যেটা সবচেয়ে খারাপ সেটা হলো, শরীর নিয়ে লজ্জা সমাজ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যেটা নিয়ে আদতে লজ্জা পাওয়ার মতো কিছুই নেই।

আমরা তো শরীরটা নিয়েই পৃথিবীতে এসেছি, তাই শরীরকে লজ্জা নয় বরং সম্মান করা উচিত।’

রাধিকা আরও বলেন,

‘আমার মা ও বাবা দুজনেই চিকিৎসক। তারা এতটাই শরীর নিয়ে কাটা-ছেঁড়া করেন, তাই তারা এটাকে সাহসী বলে মনেই করে না। বরং এটাকে ভীষণ পিছিয়ে পড়া ভাবনা বলেই মনে হয়।

আমি নিজেও কখনও শরীর নিয়ে লজ্জা পাইনি কারণ, আমি নিজেকে ভালোবাসি এবং নিজের শরীরকেও ভালবাসি।’

আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card