রংপুর শহরে একটি পুকুর থেকে অটো ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) সকালে নগরীর ১৫নং ওয়ার্ডের হরিরামপুরের মান্নানের পুকুর থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ।
ওই ব্যক্তির নাম মনিরুজ্জামান মানিক (৪৫)। তিনি রংপুরের মানিক হরিরামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
অটো ব্যবসায়ীর লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার ওসি নাজমুল কাদের জানান,
‘ভোরে ফজরের নামাজ পড়ে মুসল্লীরা বাড়ি ফেরার পথে মান্নানের পুকুরে মানিকের লাশ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মানিকের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার থানায় একটি মামলা দায়ের করেছে।’
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের বলেন,
‘লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অটো ব্যবসায়ী মানিকের মৃত্যুর কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।’
আরও পড়ুন:
- রাধিকা আপ্তের মতে, ‘শরীর নিয়ে লজ্জার কিছু নেই’
- অভ্যন্তরীণ ফ্লাইটের নতুন রেকর্ড, একদিনেই উড়ল ৪৫ লাখ মানুষ
- পরিণীতি-রাঘব জানালেন তাদের বাগদানের দিনক্ষণ
- দাম বাড়ানো হলো রান্নায় ব্যবহৃত এলপিজি গ্যাসের
- লাখো মুক্তার পোশাকে নিজেকে সাজালেন আলিয়া
- ফের ক্ষমা চাইলেন নোবেল
- ট্রাকের নিচে চাপা পড়ে ভারসাম্যহীন নারীর মৃত্যু
- ফরিদপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
- ট্রাকের নিচে চাপা পড়ে ভারসাম্যহীন নারীর মৃত্যু
- এলপিজির নতুন মূল্য নির্ধারণ ঘোষণা হবে আজ
- ঝড়-বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- কয়েন ঠুকে গান গাওয়া খুদে শিল্পী সুমনের অকালমৃত্যু
- ভারতের জেলে গ্যাংস্টারকে রড দিয়ে পিটিয়ে হত্যা
- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ; ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
- তেলুগু ছবির কোরিওগ্রাফার চৈতন্য’র আত্মহত্যা
- বিয়ে করলেন প্লে-বয় সালমান মুক্তাদির!

Comments are closed.