রানি রাসমণি খ্যাত ‘দিতিপ্রিয়া’ এবার রং-তুলিতে

বাংলা টেলিভিশন জগতে রানি রাসমণি হিসেবেই এখনও পরিচিত দিতিপ্রিয়া রায়। অল্প বয়সেই নিজের অভিনয় দক্ষতার জেরে তিনি হয়ে উঠেছেন সকলের ঘরের লোক কাছের লোক।

বর্তমানে বড়পর্দা থেকে ওয়েব সিরিজ—সর্বত্রই দেখা যাচ্ছে দিতিপ্রিয়া রায়ের আনাগোনা।

বর্তমানে দিতিপ্রিয়ার হাতে রয়েছে একগুচ্ছ কাজ। তবে এত কিছুর মাঝেও নিজের ভালোবাসাকে কিন্তু সযত্নে লালন-পালন করে চলেছেন এই অভিনেত্রী।

সামান্য সুযোগ পেলেই রং-তুলি হাতে পেইন্টিং করতে বসে যান তিনি।

ভীষণ ভালোবাসেন ছবি আঁকতে। এ কথা আগেও জানিয়েছেন বহুবার। আর এবার তার প্রমাণ পাওয়া গেল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় নিজের আঁকা ছবি নিজেই পোস্ট করেছেন দিতিপ্রিয়া। যদিও ছবি আঁকার প্রশিক্ষণ কোনোদিন নেননি তিনি।

মানসিক শান্তি পেতেই রং-তুলি হাতে ছবি আঁকতে বসে যান অভিনেত্রী। কেবলমাত্র সাদা খাতায় নয়। নিজের বাড়ির দেওয়ালেও নানানরকম ছবি এঁকেছেন তিনি।

বর্তমানে শুটিংয়ের কাজে শান্তিনিকেতনে রয়েছেন দিতিপ্রিয়া। মাঝে দুদিন ছুটিতে তিনি গিয়েছিলেন বাড়ি।

আর সেই সুযোগেই নিজের প্রতিভাকে আরও একবার সকলের সামনে তুলে ধরলেন অভিনেত্রী।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card