নকলায় ধান কাটা নিয়ে উভয় পক্ষের মারামারিতে আহত ১২

শেরপুরের নকলা উপজেলার একটি জমিতে আদালতের রায় অমান্য করে জোড় পূর্বক ধান কাটার সময় প্রতিপক্ষ বাদা দেওয়ায় আহত হয়েছে ১২ জন ।

এদের মধ্যে ৪জন ময়মনসিংহ মেডিক্যালে বাকীরা নকলা হাসপাতালে চিকিৎসাধীন ।

জানাগেছে, চিথলিয়া গ্রামে মৃত মনসুর আলীর ছেলে ইমামুল হক ১ একর ৩২ শতাংশ জমিতে ধান রোপন করে।

এই ধান সোমবার সকালে প্রতিপক্ষের ইউসুফখা ২০/৩০জন লোক নিয়ে কেটে নেওয়ার সময় বাদা দিলে ইমামুল পক্ষের ৬জন গুরুতর আহত হয় আর ইউসুফখার পক্ষে ৪ জন গুরুতর আহত হয় ।

ঐ জমিতে সরকারি সাইনবোড জুলার পরেও আইন আমান্য করে ইউসুফখা লোকজন নিয়ে ধান কাটছিলো ।

এসময় মারামারি হয় । এ ঘটনায় মামলা দায়ের হয়েছে ইমামুল হকের পক্ষে ।

আরও পড়ুন:

এনএএন টিভি