দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। তাঁদের নতুন ছবি ‘ধূমকেতু’-র ট্রেলার মুক্তির পর থেকেই উত্তেজনায় টলিপাড়া। এই আইকনিক জুটিকে আবার একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। তবে এই সিনেমা ঘিরে আলোচনায় উঠে এসেছেন পরিচালক রাজ চক্রবর্তী।
দেব-শুভশ্রীর পুরনো রসায়নের মাঝে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র। শুভশ্রীর সিনেমার ট্রেলার মুক্তির ঠিক পরের সন্ধ্যায় শতাব্দীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে জল্পনা সৃষ্টি করেছে।
প্রাক্তন স্বামী রাজকে খোঁচা দিয়ে এই পোস্ট করেছেন শতাব্দী। সোশ্যাল মিডিয়াতে শতাব্দী লিখেছেন, ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই।
বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো! আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।
শতাব্দী আরো লেখেন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা—আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।
রাজ যখন টলিউডে কাজ করতে শুরু করেন, তখন শতাব্দী তাঁর পাশে ছিলেন। এরপর শতাব্দীর সঙ্গে রাজের বিচ্ছেদ হয়। সেটা অবশ্য শুভশ্রীর জন্য নয়। টলিউডের দুই নামি নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রাজ। সেই সময়ে বিচ্ছেদের ঘণ্টা বেজে গিয়েছিল।
পরবর্তীকালে শুভশ্রীর সঙ্গে বিয়ে হয় রাজের। তাই শতাব্দী কোনো নাম উল্লেখ না করলেও, তার নিশানা রাজের দিকেই। এক সময়ে রাজ শতাব্দীকে ছেড়ে যাওয়ায় বিষয়টা কি শতাব্দীকে ভাবায়? সেই কারণে এমন খোঁচা দিতে দ্বিধা করলেন না।
যদিও রাজ-শুভশ্রীর সংসারে অবশ্য কোনো অশান্তি নেই। বিন্দাস সংসার করছেন দুজন। তাদের সংসারে আলো হয়ে এসেছে প্রথম সন্তান। বর্তমানে তারা বেরিয়ে পড়ছেন ছুটি কাটাতে। তাই শতাব্দীর পোস্ট যে রাজ গায়ে মাখছেন না, তা বোঝাই যাচ্ছে।
২০০৬ সালে প্রথম বিয়ে হয় রাজের। স্ত্রীর নাম শতাব্দী মিত্র। সেই সময় সেভাবে সাফল্যের মুখ দেখেননি রাজ। যখন একটু একটু করে সামনের দিকে আগাচ্ছিলেন সেসময় অর্থাৎ ২০১১ সালে ডিভোর্স হয় রাজ-শতাব্দীর। এরপর রাজের জীবনে আসেন পায়েল, শুভশ্রী, মিমি! আর সবশেষে ২০১৮ সালে শুভশ্রীকে বিয়ে ও এখন তারা দুই সন্তানের মা-বাবা।

2 Replies to “দীর্ঘদিন পর বড় পর্দায় দেবের সঙ্গে শুভশ্রী, রাজকে প্রাক্তন স্ত্রীর খোঁচা”
Comments are closed.