সংগীতশিল্পী ন্যানসির গৃহকর্মী স্বামীসহ রিমান্ডে

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরির অভিযোগে তার গৃহকর্মী মোছা. তাহমিনা ও তার স্বামী শাকিলকে কারাগারে পাঠানো হয়েছিল।

এবার পদকসহ অলংকার চুরির এ মামলায় আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মঙ্গলবার (২ মে) আসামিদের আদালতে হাজির করে পুলিশ।

গৃহকর্মী

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) ছাদেক মিয়া।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আদালতে হাজির করে মামলার সুষ্ঠু-তদন্তের স্বার্থে

তাদের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক ছাদেক মিয়া।

কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা আদালতে না আসায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ২ মে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল ন্যানসি দেখতে পান আলমারিতে তার দু’টি স্বর্ণের চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই; যার মূল্য তিন লাখ ২১ হাজার টাকা।

গৃহকর্মী

এরপর ন্যানসি সন্দেহের ভিত্তিতে তার গৃহকর্মী  বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card