সংগীতের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লার জন্মদিন আজ

গিনেস বুকে স্থান পাওয়া উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা’র ৭০তম জন্মদিন আজ।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ৭০ শেষ করে ৭১ বছরের পা দিচ্ছেন এই কিংবদন্তি। তার এই ৭০ বছরে গানের সাথেই কেটে গেছে ৫০ এর বেশি সময়।
১৪ বছর বয়সে যার সঙ্গীতে পদার্পন করা রুনা লায়লার জন্ম ১৯৫২ সালে সিলেটে। বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা আনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সংগীতশিল্পী।

তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সংগীতশিল্পী। দীর্ঘ সংগীত জীবনে ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন তিনি। কুড়িয়েছেন উপমহাদেশের কোটি মানুষের ভালোবাসা। তার ‘দমাদম মাস্ত কালান্দার’ গান উপমহাদেশ বিখ্যাত। এছাড়া পাকিস্তানের ‘জুগ্নু’ ছবিতে প্রথম প্লে-ব্যাক করেন রুনা। ১৯৭৪ সালে প্রয়াত সত্য সাহার সুরে ‘জীবন সাথী’ ছবিতে গান দিয়ে বাংলাদেশের ছবিতে প্রথম প্লে-ব্যাক করেন। এরপর পাকিস্তান ও বাংলাদেশের অসংখ্য ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

দীর্ঘ সংগীত জীবনে ভূষিত হয়েছেন নানা পুরস্কারে। এরমধ্যে রয়েছে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কার। এ ছাড়া ভারত থেকে পেয়েছেন সায়গল পুরস্কার। পাকিস্তান থেকে অর্জন করেছেন নিগার, ক্রিটিক্স, গ্র্যাজুয়েটস পুরস্কারসহ জাতীয় সংগীত পরিষদ স্বর্ণপদক।

নব্বইয়ের দশকে গিনেস বুকে স্থান পান এই শিল্পী। রুনা লায়লা বলেন, জন্মদিন অবশ্যই বিশেষ। এ দিনটিতে আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের কাছ থেকে প্রতিনিয়ত শুভেচ্ছা ও ভালোবাসা পেয়ে থাকি। মানুষের ভালোবাসাই আমার এ পর্যন্ত চলার পথের শক্তি। এই ভালোবাসাটা আমৃত্যু পেতে চাই।

Share this news as a Photo Card