সম্পর্কের ভাঙনের পর বিচ্ছেদ নিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর আগেও স্প্যানিশ পপতারকা শাকিরা প্রকাশ্যে মন্তব্য করেছেন।
এবার তিনি জানালেন ফুটবল তারকা জেরার্ড পিকের পরকীয়ার কথা। প্রেমিকা থাকতেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন পিকে।
আরও পড়ুন: ফেরী ঘাটের ইজারাদারের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার শাহিন আলম
সেই পরকীয়ার খবর প্রকাশ্যে চলে আসার পরই বিপত্তি ঘটে। এর পরই সামাজিক মাধ্যমে বিচ্ছেদ ঘোষণা করেন স্প্যানিশ যুগল।
আরও পড়ুন: দেশের ১১ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ভারতের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, পিকের এই পরকীয়ার কথা নাকি জানতেন তার মা। তা সত্ত্বেও নাকি সেই সম্পর্কের কথা শাকিরার থেকে লুকিয়েছিলেন তিনি। এ কথা জানতে পারার পরেই নাকি পিকের মায়ের সঙ্গে হাতাহাতিও হয় শাকিরার।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে প্রেম স্প্যানিশ তারকা শাকিরার।
আরও পড়ুন: পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে: প্রধানমন্ত্রী
প্রেমের খবর প্রকাশ্যে আসার পর থেকে একসঙ্গেই জীবনযাপন করেছেন তারা। শাকিরা ও পিকের পরিবারে রয়েছে দুই সন্তানও।
২০২২ সালের মাঝামাঝি নাগাদ খবর পাওয়া যায়, পিকে নাকি অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছেন। বাড়িতে আচারের খালি শিশি দেখে সন্দেহ জেগেছিল শাকিরার মনে।
আরও পড়ুন: রাজধানীতে তীব্র যানজটের ৩ কারণ জানাল ট্রাফিক পুলিশ
তার পরেই নাকি পিকের পেছনে গোয়েন্দা লাগান শাকিরা। তাতেই শাকিরা জানতে পারেন, ক্লারা চিয়া নামক এক নারীর প্রেমে মজেছেন পিকে।
