‘আপা’ সম্বোধন করায় বেজায় চটলেন চিকিৎসক

সম্প্রতি মানিকগঞ্জে এক চিকিৎসককে ‘আপা’ বলায় সাংবাদিকদের ওপর বেজায় চটে গিয়ে রাগি স্বরে বললেন ‘আপা’ নয়, তাকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করতে হবে।

এমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ঘটনার সূত্রপাত খোঁজ করলে জানা যায়, নিরুপমা পাল মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

সম্প্রতি সিঙ্গাইরে একটি মারামারির ঘটনায় আহতদের ইনজুরি সার্টিফিকেটে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে ওই চিকিৎসকের বিরুদ্ধে।

আরও পড়ুন: ফেরী ঘাটের ইজারাদারের সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার শাহিন আলম

এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে স্থানীয় কয়েকজন সাংবাদকর্মী তার বক্তব্য জানতে হাসপাতালে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হাসপাতালে ওই চিকিৎসকের ইন্টারভিউ করছিলেন স্থানীয় সাংবাদিকরা।

এক সাংবাদিক ওই চিকিৎসককে প্রশ্ন করেন, আপা আপনার নাম কী?

এ সময় নিরুপমা পাল জানিয়ে ওই চিকিৎসক রেগে গিয়ে বলেন,

‘আপনি আমাকে আপা বলছেন কেন।’ এ সময় পাশ থেকে আরেকজন জানতে চান তাহলে আপনাকে কী বলতে হবে ‘ম্যাডাম’।

তখন চিকিৎসক নিরুপমা পাল বলেন ‘হ্যা অবশ্যই’।

তখন সাংবাদিকরা প্রশ্ন করেন কেন আপনাকে ‘ম্যাডাম’ বলতে হবে।

এ সময় ওই নারী চিকিৎসক পাশের একজনকে বলেন, আচ্ছা উনি কেন আমাকে হেনস্থা করতেছে বলেন।

তখন অন্য একজনকে বলতে শোনা যায় আপনিইতো প্রথমে শুরু করলেন।

উল্লেখ্য, ওই ঘটনার পরে বিপ্লব শান্ত নামে এক সংবাদকর্মী ফেসবুকে ভিডিওটি আপলোড করেন। যা মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

Share this news as a Photo Card