মানিকগঞ্জ ও দৌলতপুর থেকে পৃথক ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থেকে পৃথক ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়,

সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়নের বাইচাইল গ্রামের আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেনের (২৬) মরদেহ উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান,

পারিবারিক কলহের জের ধরে ভোরের দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে জাহিদ আত্মহত্যা করে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, বেলা ১১টার দিকে উপজেলার ভাটবাউর এলাকা থেকে রাকিব নামে আরেকটি মরদেহ উদ্ধার করা হয়।

রাকিব (১৮) বাবা-মায়ের সাথে অভিমান করে গলায ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এদিকে ভোরের দিকে জেলার দৌলতপুর উপজেলার চক হরিচরন গ্রাম থেকে গোলাম হোসেনের ছেলে শিশিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান,

শিশির গলায ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তবে কি কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন :

এনএএন টিভি