শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার

বন্দরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত দুই শিশুর নাম বিল্লাল (৮) ও ইসমাইল (৮)।

সোমবার সকালে ময়মনসিংহ পট্রি সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল রবিবার সকালে তারা নিখোঁজ হয়।

নিহত বিল্লাল বন্দর কাজীবাড়ি এলাকার ইকবাল কাজীর বাড়ির ভাড়াটিয়া বাবুল কাজীর ছেলে এবং

ইসমাইল পার্শ্ববর্তী বাদল কাজীর বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে।

মৃতের পরিবারের সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সকালে দুই শিশু বাড়ি থেকে বের হয়।

তারা দুপুর পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় সম্ভব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে।

সোমবার সকালে ময়মনসিংহ পট্রি সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে তাদের মৃতদেহ ভেসে উঠে।

এ সময় স্থানীয় লোকজন দেখে তাদের খবর দিলে পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

দুই শিশুর মৃত্যুতে পরিবারের আহাজারিতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এ ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি