কুমিল্লা থেকে চুরি করে কক্সবাজারে নিয়ে যাওয়ার পথে চকরিয়ায় থেকে একটি পিকআপ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়া বাজার থেকে গাড়ি উদ্ধার করা হয়।
আটক দুইজন হলেন, কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমশার এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২২) ও
একই জেলার চান্দিনা উপলের বড়িয়া কৃষ্ণপুর এলাকার মো. আবুল কালামের ছেলে মো. ইকবাল হোসেন (২৯)।
সোমবার সকালে চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্র জানিয়েছেন,
রবিবার কুমিল্লার বড়িচং এলাকা থেকে নীল রংঙের একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-০৩৬৫) চুরি করে কক্সবাজারে আনার তথ্য পাওয়া যায়।
এই সংবাদের ভিত্তিতে মোবাইল ও জিপিএস ট্রেকিং করে চকরিয়ার বড়ইতলী ইউনিয়নের বানিয়াছড়া বাজার থেকে
কক্সবাজারমুখি পিকআপটি উদ্ধার করে দুইজনকে আটক করা হয়।
সোমবার সকালে গাড়িটির মালিক কুমিল্লার দেবিদ্বার এলাকার মৃত অহিত মিয়ার ছেলে মো মাহাবুব এসে গাড়িটি শনাক্ত করে।
গাড়িটি মালিককে হস্তান্তর করে আটকদের কুমিল্লার বড়িচং থানা পুলিশের কাছে
আইনগত প্রক্রিয়ার জন্য সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন :
- ফতুল্লায় রেলে কাটা পড়ে এক নারীর মৃত্যু
- নওগাঁয় ধর্ষণের অভিযোগে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড
- আগামী তিন দিনে দেশব্যাপি বৃষ্টিপাতের সম্ভাবনা
- কক্সবাজারে যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩ কেজি ১৪৭ গ্রাম হেরোইন জব্দ
- নরসিংদীর প্রতিবন্ধী বিদ্যালয় পরির্দশন করেন একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ ড.মনিরুজ্জামান
- আমাদের ওপর কেন ভিসানীতি প্রয়োগ হবে? রুহুল কবির রিজভী

Comments are closed.