হিপহপের নামে ‘অসভ‍্য শব্দচয়ন’ সংস্কৃতির সঙ্গে যায় না,আসিফ

৫ আগস্ট (মঙ্গলবার) গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয় কনসার্টের। সেখানে গান পরিবেশন করেন বেশ কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ব্যান্ড। এ তালিকায় ছিল চট্টগ্রাম হিপহপ হুড নামে একটি গানের দল। র‍্যাপ সংগীত পরিবেশন করেছে দলটি।

পরিবেশনের সময় অশালীন শব্দযোগের কারণে সমালোচিত হচ্ছে দলটি। সামাজিক মাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়েছে চট্টগ্রাম হিপহপ হুডের পবিশনের একটি অংশ। যেখানে গানের মাঝে প্রকাশ অযোগ্য শব্দ ব্যবহার করতে শোনা গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিনোদন অঙ্গনের অনেকে।

ভিডিওটি শেয়ার করে আজ (৭ আগস্ট) বেলা ১টার দিকে সংগীতশিল্পী আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, ‘হিপহপের নামে অসভ‍্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার বাংলাদেশি সংস্কৃতির সাথে যায় না।
সবশেষে আসিফ লিখেছেন, ‘সাধু সাবধান’।

আসিফের এই স্ট্যাটাসের সঙ্গে তার অনুরাগীদের অধিকাংশই সহমত প্রকাশ করেছেন। মেহেদী হাসান নামে একজন মন্তব্য করে লিখেছেন, ‘এমন অশ্লীল গান বিটিভিতে প্রচার করলো কীভাবে?’ সোহেল মেহেদি নামের একজন লিখেছেন, ‘খুবই বাজে, এটা মোটেই শোভন নয়।

এগুলোকে যারা যুক্ত করেছে তাদের শক্ত করে ধরা উচিত।’

কামরুল হাসান নামের একজন লিখেছেন, ‘অপসংস্কৃতি বহুকিছুই আমরা গ্রহণ করেছি। সেটা যাই হোক, রাষ্ট্রীয় টেলিভিশনে হিপহপের সম্প্রচার ভালো হয় নাই। হয়তো বুঝেও নাই তাদের লিরিক্স কেমন হতে পারে। জুলাই স্পিরিট তো আছেই, কেইবা রিস্ক নিবে।’

এই ভিডিওটি শেয়ার করে নতুন প্রজন্মের সংগীতশিল্পী সিথিঁ সাহাও একটি স্ট্যাটাস দিয়েছেন। অন্যদিকে গীতিকার ও সংগীতশিল্পী লুৎফর হাসান তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মানিক মিয়া অ্যাভিনিউতে যে কনসার্ট হলো, সেখানকার একটা ভিডিও দেখলাম ।

হিপহপের নামে ‘অসভ‍্য শব্দচয়ন’ সংস্কৃতির সঙ্গে যায় না,আসিফ
৫ আগস্ট (মঙ্গলবার) গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয় কনসার্টের। সেখানে গান পরিবেশন করেন বেশ কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ব্যান্ড। এ তালিকায় ছিল চট্টগ্রাম হিপহপ হুড নামে একটি গানের দল। র‍্যাপ সংগীত পরিবেশন করেছে দলটি।

পরিবেশনের সময় অশালীন শব্দযোগের কারণে সমালোচিত হচ্ছে দলটি। সামাজিক মাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়েছে চট্টগ্রাম হিপহপ হুডের পবিশনের একটি অংশ। যেখানে গানের মাঝে প্রকাশ অযোগ্য শব্দ ব্যবহার করতে শোনা গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিনোদন অঙ্গনের অনেকে।

ভিডিওটি শেয়ার করে আজ (৭ আগস্ট) বেলা ১টার দিকে সংগীতশিল্পী আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, ‘হিপহপের নামে অসভ‍্য শব্দচয়ন এবং বিটিভিতে সম্প্রচার বাংলাদেশি সংস্কৃতির সাথে যায় না।’