হোটেল কক্ষ থেকে ভোজপুরি পরিচালকের মরদেহ উদ্ধার

হোটেল কক্ষ থেকে ভোজপুরি সিনেমা পরিচালক সুভাষ চন্দ্র তিওয়ারির মরদেহ উদ্ধার করা হয়েছে । ভারতের উত্তর প্রদেশের সোনভদ্রের একটি হোটেল থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।

বুধবার (২৪ মে) তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

এ প্রসঙ্গে সোনভদ্রের এসপি যশবীর সিং জানান, প্রয়াত এই পরিচালক তার গোটা দল নিয়ে এই হোটেলে উঠে ছিলেন। একটি ছবির শুটিংয়ের জন্য তারা এখানে এসেছিলেন।

যশবীর সিং তার বক্তব্যে আরও জানান,

‘তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আপাতত মরদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

‘এ পরিচালকের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এছাড়া তার মরদেহে কোনো আঘাতের ছাপ ছিল না।’

এদিকে, রহস্যের উদঘাটন করতে ময়নাতদন্তে পাঠানো হয়েছে সুভাষ চন্দ্র তিওয়ারির দেহ। সেই রিপোর্ট আসার পর এই কেসের পরবর্তী তদন্ত হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন :

এনএএন টিভি