২৩ বছরেই চলে গেলেন ইসাবেল

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘৯-১-১: ন্যাশভিল’ অভিনেত্রী ইসাবেল টেট আর নেই। ১৯ অক্টোবর তাঁর মৃত্যু হয় বলে অভিনেত্রীর এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে পিপলডটকম। তাঁর বয়স হয়েছিল ২৩ বছর।
ইসাবেল জন্মগত স্নায়বিক রোগে ভুগছিলেন। বিরল এই রোগ পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুকে প্রভাবিত করে। রায়ান মারফির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির স্পিন-অব সিরিজ ‘৯-১-১: ন্যাশভিলের’ পাইলট পর্বে জুলি চরিত্রে দেখা যায় তাঁকে।

এটি সম্প্রচারিত হয় অক্টোবর মাসেই। এটিই ছিল তাঁর অভিনয়জীবনের সবচেয়ে বড় সাফল্য। তবে সিরিজটি প্রচারের কয়েক দিনের মধ্যেই চলে গেলেন তরুণ অভিনেত্রী।
এজেন্সির পক্ষ থেকে আরও জানানো হয়, ‘ইজিকে (ইসাবেলের ডাকনাম) আমরা কিশোরী বয়স থেকেই চিনি। কয়েক বছর পর আবার অভিনয়ে ফেরেন, আর প্রথম অডিশনেই তিনি কাজ পেয়ে যান। শুটিং করে নিজের স্বপ্নের কাজটি করতে পেরে তিনি খুবই খুশি ছিলেন।’

‘৯-১-১: ন্যাশভিল’ –এ ইসাবেল। আইএমডবি
‘৯-১-১: ন্যাশভিল’ –এ ইসাবেল। আইএমডবি

চলতি বছরের জুনেই সিরিজটির শুটিং শেষ করেন ইসাবেল। তাঁর অভিনীত পর্বটি প্রচারিত হয়েছে ৬ অক্টোবর। টেনেসির জরুরি সেবাকর্মীদের গল্প নিয়ে তৈরি এই সিরিজের তৃতীয় পর্ব প্রচারিত হবে ২৩ অক্টোবর। এতে তাঁর সহ-অভিনেতা ক্রিস ও’ডনেল, লিয়ান রাইমস, মাইকেল প্রোভোস্ট, জেসিকা ক্যাপশ, কিম্বারলি উইলিয়ামস-পেইজলি, জুয়ানি ফেলিজসহ আরও অনেকে।

মারা গেছেন ‘শোলে’র সেই জেলার

Share this news as a Photo Card