আমেরিকান জনপ্রিয় ব্যান্ডের র‍্যাপারকে গুলি করে হত্যা

সবার সামনেই গুলি করে মারা হয়েছে আমেরিকান জনপ্রিয় ব্যান্ডের র‍্যাপার টেক অফকে। তার আসল নাম কিরশ্নিক খড়ি। ২৮ বছর বয়সী এই র‌্যাপার আমেরিকান ব্যান্ড ‘মিগোস’ সদস্য।

গুলি

যুক্তরাষ্ট্রের পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে হিউস্টনের বিলিয়ার্ডস এবং বোলিং অ্যালিতে আত্মীয় ও বন্ধুবান্ধব নিয়ে খেলছিলেন টেক অফ। এসময় খেলার মাঝে ঝগড়া শুরু হলে ভিড়ের ভেতর থেকে তাকে কেউ গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৪০-৫০ জন অতিথি ছিলেন ব্যক্তিগত সেই পার্টিতে- এমনটাই জানিয়েছে। তাদের মধ্যেই কেউ এই র‌্যাপারকে গুলি করেন। গুলিটি টেক অফের মাথা এবং ঘাড়ের মাঝামাঝি লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

নিরাপত্তারক্ষীরা আওয়াজ শুনলেও কে গুলি করেছেন দেখতে পাননি। পুলিশ এসে দেখে, নিথর পড়ে আছেন টেফ অফ। তিনি ছাড়াও তার বন্ধু তথা ব্যান্ডের আর এক সদস্য কোয়াভোও আহত হয়েছেন। এছাড়াও ঘটনাস্থল থেকে আরও দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card