এফডিসিতে চিত্রনায়ক ফারুকের দ্বিতীয় জানাজা সম্পন্ন

দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশতে (বিএফডিসি) চিত্রনায়ক ফারুকের দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

এর আগে, সোমবার (১৫ মে) রাতে সিঙ্গাপুরে সম্পন্ন হয়েছে এই নায়কের প্রথম জানাজা।

আজ মঙ্গলবার দুপুর ১টা ৫৩ মিনিটে এফডিসিতে চিত্রনায়ক ফারুকের দ্বিতীয় নামাজে জানাজায় উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, উজ্জ্বল, কাজী হায়াৎ, ফেরদৌস, মিশা সওদাগর, বাপ্পী সহ নবীন প্রবীণ চলচ্চিত্রকর্মীরা। দীর্ঘদিনের সহকর্মীরা ছাড়াও অসংখ্য ভক্ত-অনুরাগীরা জানাজায় অংশ নেন।

ফারুককে এফডিসিতে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, পরিচালিক সমিতির মহাসচিব শাহীন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card