বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদুজ্জামান নাহিদ হত্যা মামলায় সিয়াম নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার রাত ৮টায় বগুড়ায় শিবগঞ্জ উপজেলার ধামাহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সিয়াম শহরের মালগ্রাম কসাইপাড়া মঞ্জু কসাইয়ের ছেলে। সে নাহিদ হত্যা মামলার ১০ নং আসামি।
এর আগে গত ১০ মে মামলার ৯ নং আসামি ইমনকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম সোমবার রাত পৌণে দশটার দিকে এসব তথ্য জানান।
তিনি আরো জানান,
স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হওয়ার পর র্যাবের একটি টিম আসামিদের আটক করতে তৎপর।
গত সোমবার রাতে শিবগঞ্জের ধামাহার এলাকায় অভিযান চালিয়ে মামলার ১০ নম্বর আসামি সিয়ামকে গ্রেফতার করা হয়।
আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেফতার হওয়া আসামিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের আটক করতে র্যাবের এই অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন :
- এফডিসিতে চিত্রনায়ক ফারুকের দ্বিতীয় জানাজা সম্পন্ন
- দলের কম্বিনেশন প্রসঙ্গে যা বললেন সাকিব!
- যে তিন নিয়ম পরিবর্তন করলো আইসিসি!
- রিয়াদকে ৫-৬ ম্যাচ দিয়ে মূল্যায়ন করা ভুল হবে
- রাষ্ট্রদূতদের প্রোটকল তুলে নেয়া দেশের জন্য ক্ষতিকর হবে
- গাজীপুরে গাছের ডালে এক রশিতে দুই বন্ধুর লাশ!
- সাতক্ষীরায় ধান কাটা শ্রমিক বহনকারী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ২ শ্রমিক নিহত ১৭
- ঘূর্ণিঝড় এর কারনে স্থবির থাকা বাণিজ্য আবার সচল হয়েছে
- হেলমেট প্রসঙ্গে এবার কটাক্ষের শিকার আনুশকা শর্মা!
- সিলেটে দুই যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ
- রাজধানীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘মা দিবসে’ মা হলেন মানসিক ভারসাম্যহীন এক তরুণী
- ঘূর্ণিঝড় মোখার গতি ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে
- ভারত-পাকিস্তানকে টপকে গেলো টাইগাররা, কি হবে কাল!
- প্রেম করে বিয়ে, বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল!
