গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গাছের ডালে এক রশিতে ঝুলে থাকা দুই তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ মে) সকালে উপজেলার দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় একটি কারখানার পাশে লাশ দুটি পাওয়া যায়।
মারা যাওয়া দুজন হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচবাড়িয়া এলাকার মোহাম্মদ রিয়াদ (২৩) ও একই উপজেলার খয়রদিরচর গ্রামের মো. আদিল শাহ ওরফে জসিম মনির (২৩)। তাঁরা দুজনে কালিয়াকৈরের দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় একটি জুতার কারখানায় চাকরি করতেন।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান,
‘দক্ষিণ মৌচাক আইস মার্কেট এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় জেনিস নামের জুতা তৈরি কারখানায় চাকরি করতেন রিয়াদ ও মনির।
ওই কারখানার ৩ নম্বর ফটকের পাশে গাছের ডালে এক রশিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁদের দুজনের লাশ ঝুলতে দেখেন স্থানীয় মানুষ। পরে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই দুই তরুণের লাশ উদ্ধার করে।’
তিনি আরও বলেন,
‘ওই দুজন একসঙ্গে থাকতেন। একই কারখানায় চাকরি করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাঁরা আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আরও পড়ুন :
- এলএনজি সরবরাহ শুরু হলেও লোডশেডিং কমবে না এখনই
- ওয়েলিংটনের হোস্টেলে ভয়াবহ অগ্নিকান্ড; অঙ্গার ছয়জন
- ফারুকের মৃত্যুতে যা বললেন আলমগীর
- পাবনায় বঙ্গবন্ধু চত্বর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
- সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কার
- ওষুধের মোড়কে ফেনসিডিল বিক্রি করেন ‘চিকিৎসক’!
- তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে তিন নারীসহ ১০ জনের প্রাণহানি
- দেশের যতই ভালো হোক, কিছু লোক তা দেখতে পারে না: প্রধানমন্ত্রী
- মালদ্বীপে কাজে নিযুক্ত হয়ে বিপাকে অবৈধরা
- অভিনেতা ফারুকের স্মৃতিচারিত বার্তা ভাসছে ফেসবুক জমিনেও
- প্রতারক কামালের বিরুদ্ধে মানহানী মামলায় সমন জারি
- সিদ্ধিরগঞ্জে প্রেমিকের সঙ্গে অভিমান করে আত্মহত্যা
- ‘মোখা’র রাতে জন্ম নেওয়া নবজাতকের নাম রাখা হলো ‘মোখা’
- গলাবাজি করে বিএনপি নিজেদের অক্ষমতাকে ঢাকতে চাচ্ছে
- মেডিকেলে চান্স না পেয়ে আত্নহত্যা করলো শিক্ষার্থী!
- বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই কিশোর আহত
- নেশার টাকা না পেয়ে বাবাকে কোপাল ছেলে, অতঃপর…
- আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে
- নড়াইলে কৃষককে হত্যা; পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড
